hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪০

অধ্যায়- ১ : তাওবার গুরুত্ব

তাওবা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন :

وَتُوْبُوْاۤ اِلَى اللهِ جَمِيْعًا اَيُّهَا الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা নূর- ৩১)

আল্লাহ বান্দার তাওবা কবুল করেন :

اَلَمْ يَعْلَمُوْاۤ اَنَّ اللهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَاَنَّ اللهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ

তারা কি জানে না যে, আল্লাহ তাঁর বান্দাদের তাওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন? নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। (সূরা তাওবা- ১০৪)

وَهُوَ الَّذِيْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَعْفُوْا عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ

তিনিই তাঁর বান্দাদের তাওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। আর তোমরা যা কর তা তিনি জানেন। (সূরা শূরা- ২৫)

আল্লাহ আদম (আঃ) এর তাওবা কবুল করেছেন :

فَتَلَقّٰۤى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ

আদম তাঁর রবের পক্ষ হতে কতিপয় বাক্য শিক্ষা লাভ করলেন (তাওবা করলেন)। অতঃপর আল্লাহ তাঁর তাওবা কবুল করলেন এবং তাঁকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও করুণাময়। (সূরা বাক্বারা- ৩৭)

তাওবা করা মুমিনের উত্তম গুণ :

اَلتَّآئِبُوْنَ الْعَابِدُوْنَ الْحَامِدُوْنَ السَّآئِحُوْنَ الرَّاكِعُوْنَ السَّاجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحَافِظُوْنَ لِحُدُوْدِ اللهِؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ

তারা তাওবাকারী, ইবাদাতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকূকারী, সিজদাকারী, সৎকাজের আদেশ দানকারী, অসৎকাজ হতে নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী; সুতরাং তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও। (সূরা তাওবা- ১১২)