hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

অধ্যায়- ২ : আসমানী কিতাব

মানবজাতির হেদায়াতের জন্য আল্লাহ কিতাব নাযিল করেছেন :

نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرَاةَ وَالْاِنْجِيْلَ -– مِنْ قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ

তিনি সত্যসহকারে আপনার উপর কিতাব নাযিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। তিনি ইতোপূর্বে আরো নাযিল করেছেন তাওরাত এবং ইঞ্জিল। (এগুলো ছিল) মানুষের জন্য পথপ্রদর্শনকারী, আর তিনি ফুরক্বান (কুরআন) নাযিল করেছেন। (সূরা আলে ইমরান- ৩, ৪)

আল্লাহর নাযিলকৃত সকল কিতাবের উপর ঈমান আনা আবশ্যক :

قُوْلُوْاۤ اٰمَنَّا بِاللهِ وَمَاۤ اُنْزِلَ اِلَيْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤى اِبْرَاهِيْمَ وَاِسْمَاعِيْلَ وَاِسْحَاقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِيَ مُوْسٰى وَعِيْسٰى وَمَاۤ اُوْتِيَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ

তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে, আর যা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের বংশধরের প্রতি নাযিল হয়েছিল। আর মূসা ও ঈসাকে যা প্রদান করা হয়েছিল এবং অন্যান্য নবীগণ তাদের রবের পক্ষ হতে যা প্রদত্ত হয়েছিলেন তার প্রতিও ঈমান এনেছি। আমরা নবীদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী। (সূরা বাক্বারা- ১৩৬)

মূসা (আঃ) কে তাওরাত দেয়া হয়েছিল :

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتَابَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ

আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, যাতে তারা হেদায়াত পায়। (সূরা মু’মিনূন- ৪৯)

اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرَاةَ فِيْهَا هُدًى وَّنُوْرٌ

আমি তো অবতীর্ণ করেছিলাম তাওরাত, যাতে ছিল হেদায়াত ও নূর। (সূরা মায়েদা- ৪৪)

দাউদ (আঃ) কে যাবূর দেয়া হয়েছিল :

وَاٰتَيْنَا دَاوُوْدَ زَبُوْرًا

আমি দাউদকে যাবূর (কিতাব) প্রদান করেছি। (সূরা বনী ইসরাঈল- ৫৫)

ঈসা (আঃ) কে ইঞ্জিল দেয়া হয়েছিল :

وَقَفَّيْنَا عَلٰۤى اٰثَارِهِمْ بِعِيْسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ۪ وَاٰتَيْنَاهُ الْاِنْجِيْلَ

আর আমি তাদের পরে পাঠিয়েছি ঈসা ইবনে মারইয়ামকে, তিনি ছিলেন পূর্বে প্রেরিত তাওরাতের সত্যতা প্রমাণকারী। আর আমি তাকে দিয়েছিলাম ইঞ্জিল। (সূরা মায়েদা- ৪৬)

মুহাম্মাদ ﷺ কে দেয়া হয়েছে মহাগ্রন্থ আল কুরআন :

وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا

এভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। (সূরা শূরা- ৭)