hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯৯

অধ্যায়- ৪ : ইউসুফ (আঃ) কে কূপে নিক্ষেপ

ভাইয়েরা ইউসুফ (আঃ) কে একটি কূপে ফেলে দিল :

فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْاۤ اَنْ يَّجْعَلُوْهُ فِيْ غَيَابَةِ الْجُبِّ

অতঃপর তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে নিক্ষেপ করতে একমত হলো। (সূরা ইউসুফু ১৫)

আল্লাহ ইউসুফ (আঃ) কে সান্ত্বনা দিলেন :

وَاَوْحَيْنَاۤ اِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا يَشْعُرُوْنَ

এমতাবস্থায় আমি তাকে জানিয়ে দিলাম, তুমি তাদেরকে তাদের এ কর্মের কথা অবশ্যই বলে দেবে, যখন তারা তোমাকে চিনবে না। (সূরা ইউসুফু ১৫)

ভাইয়েরা বাবার কাছে এসে মিথ্যা কথা বলল :

وَجَآءُوْاۤ اَبَاهُمْ عِشَآءً يَّبْكُوْنَ ‐ قَالُوْا يَاۤ اَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صَادِقِيْنَ

তারা রাত্রির প্রথম প্রহরে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসল। তারা বলল, হে আমাদের পিতা! আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রেখে গিয়েছিলাম। অতঃপর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে; কিন্তু তুমি তো আমাদেরকে বিশ্বাস করবে না, যদিও আমরা সত্যবাদী হয়ে থাকি। (সূরা ইউসুফু ১৬, ১৭)

তারা ইউসুফ (আঃ) এর জামায় রক্ত লেপন করে নিয়ে আসল :

وَجَآءُوْا عَلٰى قَمِيْصِهٖ بِدَمٍ كَذِبٍ

তারা তার জামায় মিথ্যা রক্ত লেপন করে এনেছিল। (সূরা ইউসুফু ১৮)

পিতা আসল কথা বলে দিলেন এবং সবর করলেন:

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاؕ فَصَبْرٌ جَمِيْلٌؕ وَاللهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ

তিনি বললেন, না বরং তোমরা নিজেরা তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে নিয়েছ। সুতরাং (এখন আমার জন্য) পূর্ণ ধৈর্যধারণ করাই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। (সূরা ইউসুফু ১৮)