hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬০

অধ্যায়- ৫ : কিয়ামতের দিন চন্দ্র-সূর্য ও তারকারাজির অবস্থা

চন্দ্র-সূর্য আলোহীন হয়ে যাবে :

اِذَا الشَّمْسُ كُوِّرَتْ

যখন সূর্যকে আলোহীন করা হবে। (সূরা তাকভীর- ১)

وَخَسَفَ الْقَمَرُ

চাঁদ আলোহীন হয়ে পড়বে। (সূরা ক্বিয়ামাহ- ৮)

চন্দ্র-সূর্য একাকার হয়ে যাবে :

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ

যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। (সূরা ক্বিয়ামাহ- ৯)

নক্ষত্ররাজি খসে পড়বে :

وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْ

যখন তারকারাজি খসে পড়বে। (সূরা তাকভীর- ২)

وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ

যখন নক্ষত্ররাজী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। (সূরা ইনফিতার- ২)

সেগুলো আলোহীন হয়ে যাবে :

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ

যখন নক্ষত্ররাজির আলো নিভিয়ে দেয়া হবে। (সূরা মুরসালাত – ৮)