hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৪

পর্ব- ১৬ : হেদায়াত

হেদায়াত এর অর্থ হচ্ছে পথ দেখানো। আল্লাহর হেদায়াত দেয়ার অর্থ হচ্ছে, তিনি নিজের নবী ও কিতাবসমূহের সাহায্যে লোকদের সামনে সঠিক চিন্তা ও কর্মধারা সুস্পষ্টভাবে তুলে ধরেন। তারপর যারা স্বেচ্ছায় এ পথে চলতে উদ্যোগী হয়, তাদেরকে এ পথে চলার সুযোগ ও সামর্থ্য দান করেন। আর তিনি যে সঠিক চিন্তা ও কর্মপদ্ধতি বলে দিয়েছেন যদি তার বিপরীত পথে চলার জন্য কেউ প্রচেষ্টা চালায় এবং সোজা পথে চলতে না চায়, তাহলে আল্লাহ জোর করে তাকে সত্য পথ দেখান না। বরং সে যেদিকে যেতে চায়, তাকে সেদিকে যাওয়ার সুযোগ দেন।