hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১২

১৩. শুয়াইব (আঃ)

লূত জাতির ধ্বংসের কিছুকাল পর মাদইয়ান জাতির প্রতি শুয়াইব (আঃ) প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি ‘খাত্বীবুল আম্বিয়া’ (নবীগণের মধ্যে বাগ্মী) নামে খ্যাত ছিলেন। ধ্বংসপ্রাপ্ত বিগত জাতিগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শুয়াইব (আঃ) এর জাতিরও তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল, যে জন্য তাদের নিকট তাঁকে প্রেরণ করা হয়।