hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২৩

অধ্যায়- ৬ : আবরাহার হস্তী বাহিনীর ধ্বংসের কাহিনী

মুহাম্মাদ ﷺ এর জন্মের কাছাকাছি সময়ে ইয়ামানের বাদশাহ আবরাহা কা‘বাঘর ধ্বংস করার জন্য ষাট হাজার সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করে। আল্লাহ এ বাহিনীকে নজিরবিহীনভাবে ধ্বংস করেছেন। সূরা ফীলে তাদের ধ্বংসের কাহিনী বর্ণিত হয়েছে।

اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحَابِ الْفِيْلِ – اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِيْ تَضْلِيْلٍ – وَاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَ – تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍ – فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُوْلٍ

তুমি কি দেখনি, তোমার মালিক (কা‘বা ধ্বংসের জন্য আগত) হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন? তিনি কি (সে সময়) তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর (ঝাঁকে-ঝাঁকে) আবাবীল পাখি পাঠিয়েছেন। তারা তাদের (এ সুসজ্জিত বাহিনীর) উপর পাথরের টুকরো নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদেরকে (জন্তু-জানোয়ারের) চর্বিত ঘাস-পাতার মতো করে দিলেন। (সূরা ফীল)