hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭৩

অধ্যায়- ১ : মুহাম্মাদ ﷺ সর্বশেষ নবী

মুহাম্মাদ ﷺ সর্বশেষ নবী ও রাসূল :

مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

মুহাম্মাদ আল্লাহর রাসূল। (সূরা ফাতহ- ২৯)

مَا كَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللهِ وَخَاتَمَ النَّبِيِّيْنَؕ وَكَانَ اللهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا

মুহাম্মাদ তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। (সূরা আহযাব- ৪০)

তাঁর আগমনের জন্য ইবরাহীম (আঃ) এর দু‘আ :

رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيْهِمْؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

হে আমাদের রব! তাদের কাছে তাদেরই মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শুনাবেন, তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। (সূরা বাক্বারা- ১২৯)

ঈসা (আঃ) মুহাম্মাদ ﷺ এর আগমনের সুসংবাদ দিয়েছিলেন :

وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِيْۤ اِسْرَآئِيْلَ اِنِّيْ رَسُوْلُ اللهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا ۢبِرَسُوْلٍ يَّأْتِيْ مِنْ ۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ

(স্মরণ করো) যখন মারইয়ামের পুত্র ঈসা বলেছিল, হে বনী ইসরাঈল! আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী। আর আমার পরে আহমাদ নামে যে রাসূল আসবেন আমি তাঁর সুসংবাদদাতা। (সূরা সাফ- ৬)

মুহাম্মাদ ﷺ কে পাঠানো আল্লাহর বিশেষ অনুগ্রহ :

لَقَدْ مَنَّ اللهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيَاتِه وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلَالٍ مُّبِيْنٍ

নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের নিজেদেরই মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের নিকট তাঁর আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও বিজ্ঞান শিক্ষা দান করেন। অথচ তারা (সবাই) ইতোপূর্বে প্রকাশ্য ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। (সূরা আলে ইমরান- ১৬৪)