hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭১

অধ্যায়- ২ : ইবরাহীম (আঃ) কর্তৃক কা‘বাঘর নির্মাণ

ইবরাহীম (আঃ) কা‘বাঘর নির্মাণ করেছেন :

وَاِذْ يَرْفَعُ اِبْرَاهِيْمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمَاعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّاؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ

যখন ইবরাহীম ও ইসমাঈল কা‘বার ভিত্তি উঁচু করেছিলেন, (তখন বললেন) হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ হতে এটা কবুল করুন, নিশ্চয় আপনি অতি শ্রবণকারী ও মহাজ্ঞানী। (সূরা বাক্বারা– ১২৭)

আল্লাহ কা‘বাঘরের স্থান নির্ধারণ করে দিয়েছেন :

وَاِذْ بَوَّأْنَا لِاِبْرَاهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَ لَّا تُشْرِكْ بِيْ شَيْئًا وَّطَهِّرْ بَيْتِيَ لِلطَّآئِفِيْنَ وَالْقَآئِمِيْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ

স্মরণ করো, যখন আমি ইবরাহীমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সে গৃহের স্থান। তখন বলেছিলাম, আমার সাথে কোন শরীক স্থির করিও না এবং আমার গৃহকে তাদের জন্য পবিত্র রাখো, যারা তাওয়াফ করে এবং সালাতে দাঁড়ায়, রুকূ করে ও সিজদা করে। (সূরা হজ্জ– ২৬)

সেখানেই মাকামে ইবরাহীম অবস্থিত :

اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِيْ بِبَكَّةَ مُبَارَكًا وَّهُدًى لِّلْعَالَمِيْنَ ‐ فِيْهِ اٰيَاتٌ ۢبَيِّنَاتٌ مَّقَامُ اِبْرَاهِيْمَۚ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا

নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত ঘর মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শনকারী। সেখানে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ (এর মধ্যে একটি হচ্ছে) মাকামে ইবরাহীম। আর যে ব্যক্তি তাতে (মক্কায়) প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যায়। (সূরা আলে ইমরানু ৯৬, ৯৭)

আল্লাহ মাকামে ইবরাহীমে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন :

وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرَاهِيْمَ مُصَلّٰى

তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। (সূরা বাক্বারা– ১২৫)

ইবরাহীম (আঃ) বিশ্ব মানবকে হজ্জের দাওয়াত দেন :

وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَأْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّأْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ

আর মানুষের নিকট হজ্জের ঘোষণা দাও, তারা তোমার নিকট আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার (পথক্লান্ত) উষ্ট্রের পিঠে আরোহন করে বহু দূরের পথ অতিক্রম করে। (সূরা হজ্জ– ২৭)