hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯৭

অধ্যায়- ২ : ইউসুফ (আঃ) এর স্বপ্ন

ইউসুফ (আঃ) একটি স্বপ্ন দেখে পিতার কাছে বর্ণনা করলেন :

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يَاۤ اَبَتِ اِنِّيْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سَاجِدِيْنَ

স্মরণ করো, যখন ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা! নিশ্চয় আমি এগারটি নক্ষত্র, সূর্য ও চন্দ্রকে দেখেছি। আর আমি তাদেরকে দেখেছি আমার প্রতি সিজদাবনত অবস্থায়। (সূরা ইউসুফু ৪)

পিতা স্বপ্ন গোপন রাখতে বললেন :

قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلٰۤى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَكَ كَيْدًاؕ اِنَّ الشَّيْطَانَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ

সে বলল, হে বৎস! তোমার স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। (সূরা ইউসুফু ৫)

পিতা ছেলেকে সুখবর শুনালেন :

وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰۤى اٰلِ يَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤى اَبَوَيْكَ مِنْ قَبْلُ اِبْرَاهِيْمَ وَاِسْحَاقَؕ اِنَّ رَبَّكَ عَلِيْمٌ حَكِيْمٌ

এভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন। অতঃপর তিনি তোমার প্রতি ও ইয়াকূবের পরিবার–পরিজনের প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করবেন, যেভাবে তিনি তা পূর্বেও পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইবরাহীম ও ইসহাকের প্রতি। নিশ্চয় তোমার প্রতিপালক সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। (সূরা ইউসুফ – ৬)