hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০১

অধ্যায়- ১৯ : জান্নাতীরা আল্লাহর দর্শন লাভ করবে

জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহর দর্শন লাভ করবে :

وُجُوْهٌ يَّوْمَئِذٍ نَّاضِرَةٌ – اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ

সেদিন অনেক চেহারা হাস্যোজ্জ্বল হবে। তারা তাদের প্রতিপালকের দিকে চেয়ে থাকবে। (সূরা ক্বিয়ামাহ– ২২, ২৩)

لَهُمْ مَّا يَشَآءُوْنَ فِيْهَا وَلَدَيْنَا مَزِيْدٌ

জান্নাতীরা সেখানে যা ইচ্ছা তাই পাবে। আর আমার কাছে আরো অতিরিক্ত রয়েছে (আর তা হলো আল্লাহর দর্শন)। (সূরা ক্বাফু ৩৫)

জান্নাতীদের প্রতি থাকবে আল্লাহর সন্তুষ্টি :

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ اُولٰٓئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ – جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهَارُ خَالِدِيْنَ فِيْهَاۤ اَبَدًاؕ رَضِيَ اللهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُؕ ذٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهٗ

যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে প্রতিদান হিসেবে রয়েছে চিরস্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়ে যাবে; আর সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এটা তাদের জন্য, যারা তাদের প্রতিপালককে ভয় করে। (সূরা বায়্যিনাহ– ৭, ৮)

وَرِضْوَانٌ مِّنَ اللهِ اَكْبَرُ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ

আল্লাহর সন্তুষ্টিই হলো সবচেয়ে বড় (নিয়ামত); আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। (সূরা তাওবা– ৭২)