hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮৮

অধ্যায়- ৬ : জান্নাতের তৈজসপত্র

জান্নাতে রয়েছে পানপাত্র :

يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ – بِاَكْوَابٍ وَّاَبَارِيْقَ وَكَاْسٍ مِّنْ مَّعِيْنٍ

তাদের নিকট দিয়ে পানপাত্র, লুটা ও শরবতের পেয়ালা নিয়ে চিরস্থায়ী বালকরা (সেবকরা) চক্কর দিতে থাকবে। (সূরা ওয়াক্বিয়া– ১৭, ১৮)

وَكَاْسًا دِهَاقًا

আর (জান্নাতীদের জন্য রয়েছে) পরিপূর্ণ পানপাত্র। (সূরা নাবা– ৩৪)

জান্নাতের পাত্র হবে রৌপ্যের :

وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرًا

তাদেরকে রৌপ্যের পানপাত্র এবং কাঁচের মতো স্বচ্ছ পানপাত্র দ্বারা পরিবেশন করা হবে। (সূরা দাহর– ১৫)

জান্নাতের প্লেট হবে সোনার :

يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ

তাদের নিকট সোনার প্লেট এবং পানপাত্র আনা হবে। (সূরা যুখরুফু ৭১)

জান্নাতে সবকিছু সাজিয়ে রাখা হবে :

وَاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ

(জান্নাতে প্রস্তুত থাকবে) সুরক্ষিত পাত্রসমূহ (যা থেকে তারা খাদ্য ও পানীয় গ্রহণ করবে)। (সূরা গাশিয়া– ১৪)