hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

পর্ব- ১৫ : দাওয়াত

اَلدَّعْوَةُ (আদ্ দাওয়াত) শব্দের আভিধানিক অর্থ হলো, কোন কিছুর প্রতি আহবান করা। আল্লাহর দিকে দাওয়াত প্রদান করার অর্থ- মানুষকে আল্লাহর পথে চলার জন্য আহবান জানানো, কল্যাণ ও সত্যের দিকে উৎসাহিত করা, তাদেরকে সৎকর্মের দিকে আহবান করা ও অসৎকাজ থেকে নিষেধ করা।

ইসলামী দাওয়াত হচ্ছে সমাজ পরিবর্তনের এমন এক আন্দোলন, যার দ্বারা মানবসমাজকে কুফরী অবস্থা থেকে ইসলামী অবস্থায় রূপান্তরিত করা যায়। এ লক্ষ্য অর্জনের জন্য নিজের শক্তি এবং সামর্থকে সার্বিকভাবে প্রয়োগ করা।