hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫৫

৪. হুদ (আঃ)

হুদ (আঃ) শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাযরামাউত ও ইয়ামান পর্যন্ত। তাদের গোত্র ছিল ১৩টি। আল্লাহ তা‘আলা এ জাতিকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন। কিন্তু তারা বিলাসিতায় মত্ত হয়ে সবকিছু ভুলে গিয়েছিল; এমনকি নূহ (আঃ) এর সর্বগ্রাসী মহাপ্লাবনের কথাও ভুলে গিয়েছিল। ফলে আল্লাহ তা‘আলা তাদের হেদায়াতের জন্য তাদের মধ্য হতে হুদ (আঃ) কে নবী হিসেবে প্রেরণ করেন। কিন্তু তাঁর কওম তাঁকে প্রত্যাখ্যান করে এবং তাঁকে পাগল হিসেবে সাব্যস্ত করে। ফলে আল্লাহ তা‘আলা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দানের মাধ্যমে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেন এবং হুদ (আঃ) ও তাঁর ঈমানদার সাথিদেরকে রক্ষা করেন। অতঃপর তিনি মক্কায় চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন।