hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮৩

অধ্যায়- ২ : লূত (আঃ) এর জাতির অভ্যাস

তারা পাপকাজে লিপ্ত থাকত :

وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّئَاتِ

পূর্ব হতে তারা কুকর্মে লিপ্ত ছিল। (সূরা হুদু ৭৮)

وَلُوْطًا اٰتَيْنَاهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِيْ كَانَتْ تَعْمَلُ الْخَبَآئِثَ

আর আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে উদ্ধার করেছিলাম এমন এক জনপদ হতে, যার অধিবাসীরা অশ্লীল কর্মে লিপ্ত ছিল। (সূরা আম্বিয়া– ৭৪)

তারা ছিল সীমালঙ্ঘনকারী :

بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ

প্রকৃতপক্ষে তোমরা হচ্ছ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। (সূরা আ‘রাফু ৮১)

তারা ছিল ফাসিক সম্প্রদায় :

اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاسِقِيْنَ

তারা ছিল মন্দ ও ফাসিক সম্প্রদায়। (সূরা আম্বিয়া– ৭৪)

তারা রাহাজানি করত :

اَئِنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِيْلَ

তোমরাই তো পুরুষের সাথে মিলিত হচ্ছ এবং তোমরাই রাহাজানি করে থাক। (সূরা আনকাবূত– ২৯)

তারা পুরুষে–পুরুষে যিনা করত :

اِنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ

তোমরা তো স্ত্রীলোকদের বাদ দিয়ে পুরুষদের সাথে নিজেদের যৌন ইচ্ছা নিবারণ করে নিচ্ছ। (সূরা আ‘রাফু ৮১)

তারা জনসমক্ষে এ কুকর্ম করত :

وَتَأْتُوْنَ فِيْ نَادِيْكُمُ الْمُنْكَرَ

তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করে থাক। (সূরা আনকাবূত– ২৯)

তাদের আগে কেউ এ কাজ করত না :

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَأْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعَالَمِيْنَ

স্মরণ করো, যখন লূত তাঁর সম্প্রদায়কে বলেছিলেন- তোমরা এমন অশ্লীল ও কুকর্মে লিপ্ত রয়েছ, যা তোমাদের পূর্বে বিশ্বে আর কেউই করেনি। (সূরা আ‘রাফু ৮০)