hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

পর্ব- ৪ : ইসলাম

আল্লাহর কাছে মানুষের জন্য একটিমাত্র জীবনব্যবস্থা সঠিক বলে গৃহীত। সেটি হচ্ছে, মানুষ আল্লাহকে নিজের মালিক ও উপাস্য হিসেবে স্বীকার করে নেবে এবং তাঁর সামনে নিজেকে সম্পূর্ণরূপে সোপর্দ করে দেবে। আর তাঁর ইবাদাত করার পদ্ধতি নিজেরা আবিস্কার করবে না বরং তিনি নবীর মাধ্যমে যে হেদায়াত পাঠিয়েছেন হুবহু তার অনুসরণ করবে। এ চিন্তা ও কর্মপদ্ধতির নামই হচ্ছে ইসলাম। বিশ্বজাহানের স্রষ্টা মানবজাতির জন্য ইসলাম ছাড়া অন্য কোন জীবনব্যবস্থার স্বীকৃতি দেননি। মানুষ তার নির্বুদ্ধিতার কারণে নাস্তিক্যবাদ থেকে নিয়ে শিরক ও মূর্তিপূজা পর্যন্ত যে কোন মতবাদের অনুসরণ করা নিজের জন্য বৈধ মনে করতে পারে, কিন্তু বিশ্বজাহানের প্রভুর দৃষ্টিতে এগুলো নিছক বিদ্রোহ ছাড়া আর কিছুই নয়।