hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪৫

অধ্যায়- ২৮ : গাভী যবেহ করার ঘটনা

এক নিহত লোকের হত্যাকারী নিয়ে বিতর্ক হয় :

وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيْهَاؕ وَاللهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ

স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করার পর সে বিষয়ে বিরোধ করেছিলে। আর তোমরা যা গোপন করেছিলে, আল্লাহ তা প্রকাশকারী। (সূরা বাক্বারা– ৭২)

মূসা (আঃ) জাতিকে একটি গাভী যবেহ করার নির্দেশ দিলেন :

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِه ۤ اِنَّ اللهَ يَأْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةًؕ قَالُوْاۤ اَتَتَّخِذُنَا هُزُوًاؕ قَالَ اَعُوْذُ بِاللهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجَاهِلِيْنَ

স্মরণ করো, যখন মূসা নিজ সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে, তোমরা একটি গরু যবেহ করো। তখন তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে উপহাস করছ? সে বলেছিল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। (সূরা বাক্বারা– ৬৭)

তারা গাভীর বিবরণ জানতে চাইলে নবী তা বলে দেন :

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِيَؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌؕ عَوَانٌ ۢبَيْنَ ذٰلِكَؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ

তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো যে, তিনি যেন আমাদেরকে সেটা কী কী গুণ বিশিষ্ট হবে তা বলে দেন। তখন সে বলেছিল, তিনি (আল্লাহ) বলেছেন যে, নিশ্চয় সেই গরু বৃদ্ধ নয় এবং শাবকও নয়; বরং এ দু’য়ের মধ্যবর্তী। অতএব তোমাদেরকে যেরূপ আদেশ করা হয়েছে, তা করে ফেল। (সূরা বাক্বারা– ৬৮)

আবার তারা এর রং সম্পর্কে প্রশ্ন করল :

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَاؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النَّاظِرِيْنَ

তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে, তিনি যেন এর বর্ণ সম্পর্কে আমাদেরকে বর্ণনা করে দেন। তখন সে বলেছিল, আল্লাহ বলেছেন যে, নিশ্চয় গরুর বর্ণ গাঢ় ও পীত হতে হবে, যা দর্শকদের জন্য আনন্দদায়ক। (সূরা বাক্বারা– ৬৯)

পুনরায় গাভীর পরিপূর্ণ পরিচয় চাইল :

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِيَ اِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَاؕ وَاِنَّاۤ اِنْ شَآءَ اللهُ لَمُهْتَدُوْنَ

তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট প্রার্থনা করো যে, তিনি যেন ওটা কিরূপ তা আমাদের জন্য বর্ণনা করেন। কেননা আমাদের নিকট সকল গরু একই ধরনের; আল্লাহ ইচ্ছা করলে আমরা সুপথগামী হব। (সূরা বাক্বারা– ৭০)

নবী ভালোভাবে বুঝিয়ে দিলেন, এবার তারা তা যবেহ করল :

قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَرْثَۚ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَاؕ قَالُوا الْاٰنَ جِئْتَ بِالْحَقِّؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ

সে বলেছিল, নিশ্চয় তিনি বলেছেন যে, তা এমন গরু যা জমি চাষে বা ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি; বরং তা সুস্থ ও নিখুঁত। তখন তারা বলেছিল, এতক্ষণে তুমি সত্যটা প্রকাশ করেছ। অতঃপর তারা তা যবেহ করল, যা তাদের করার ইচ্ছা ছিল না। (সূরা বাক্বারা– ৭১)

গাভীর গোশত দ্বারা আঘাত করলে নিহত ব্যক্তি হত্যাকারীর নাম বলে দেয় :

فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَاؕ كَذٰلِكَ يُحْيِى اللهُ الْمَوْتٰى وَيُرِيْكُمْ اٰيَاتِه لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ

অতঃপর আমি বলেছিলাম, এর (গাভীর) কিছু অংশ দ্বারা তাকে (মৃতকে) আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং স্বীয় নিদর্শনসমূহকে প্রদর্শন করেন, যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পার।

(সূরা বাক্বারা– ৭৩)