hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫১

অধ্যায়- ৩ : দাউদ (আঃ) এর প্রতি আল্লাহর অনুগ্রহ

দাউদ (আঃ) এর ঘরে নবী সুলায়মান (আঃ) এর জন্ম হয় :

وَوَهَبْنَا لِدَاوُوْدَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ اِنَّهٗۤ اَوَّابٌ

আমি দাউদকে দান করেছি সুলায়মান। তিনি ছিলেন অতি উত্তম বান্দা। নিশ্চয় তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ অভিমুখী। (সূরা সোয়াদু ৩০)

আল্লাহ তার প্রতি অসংখ্য অনুগ্রহ করেছেন :

وَلَقَدْاٰتَيْنَا دَاوُوْدَ مِنَّا فَضْلًا

আর আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দান করেছিলাম। (সূরা সাবা– ১০)

ব্যাখ্যা : এখানে বিশেষ অনুগ্রহ বলতে দাউদ (আঃ) কে রাজত্ব প্রদানের বিষয়টি বুঝানো হয়েছে। দাউদ (আঃ) এর নেতৃত্বে ইতিহাসে প্রথমবার এমন একটি আল্লাহর অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যার সীমানা আকাবা উপসাগর থেকে ফুরাত নদীর পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এসব অনুগ্রহের সাথে সাথে আল্লাহ তাঁকে আরো দান করেন জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, ইনসাফ, ন্যায়নিষ্ঠা, আল্লাহভীতি ও তাঁর প্রতি আনুগত্যশীলতা।

আল্লাহ তাকে শুকরিয়া আদায়ের নির্দেশ দেন :

اِعْمَلُوْاۤ اٰلَ دَاوُوْدَ شُكْرًاؕ وَقَلِيْلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُوْرُ

হে দাউদের পরিবার! কৃতজ্ঞতার সাথে কাজ করে যাও। আমার বান্দার মধ্যে খুব অল্পই কৃতজ্ঞ।

(সূরা সাবা– ১৩)

দাউদ (আঃ) আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন :

وَلَقَدْاٰتَيْنَا دَاوُوْدَ وَسُلَيْمَانَ عِلْمًا وَّقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ فَضَّلَنَا عَلٰى كَثِيْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ

আমি অবশ্যই দাউদ ও সুলায়মানকে জ্ঞান দান করেছিলাম। তারা উভয়ে বলেছিল, সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। (সূরা নামল– ১৫)

পরকালে তার জন্য রয়েছে শুভ পরিণাম :

وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ

নিশ্চয় তার জন্য আমার কাছে (নৈকট্য লাভের) মর্যাদা এবং উত্তম বাসস্থানের ব্যবস্থা রয়েছে।

(সূরা সোয়াদু ২৫)