hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯০

অধ্যায়- ১ : ইসমাঈল (আঃ) এর পরিচয়

সৎ সন্তানের জন্য ইবরাহীম (আঃ) এর দু‘আ :

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

হে আমার প্রতিপালক! আমাকে একটি সৎ সন্তান দান করুন। (সূরা সাফ্ফাত– ১০০)

আল্লাহ ইবরাহীম (আঃ) কে পুত্রসন্তানের সুসংবাদ দিলেন :

فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيْمٍ

অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। (সূরা সাফ্ফাত– ১০১)

বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে ইবরাহীম (আঃ) আল্লাহর শুকরিয়া আদায় করলেন :

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ وَهَبَ لِيْ عَلَى الْكِبَرِ اِسْمَاعِيْلَ وَاِسْحَاقَؕ اِنَّ رَبِّيْ لَسَمِيْعُ الدُّعَآءِ

সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার প্রতিপালক প্রার্থনা শ্রবণকারী। (সূরা ইবরাহীম– ৩৯)