hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০৪

অধ্যায়- ২ : জাহান্নামের ফেরেশতা

জাহান্নামে রয়েছে ফেরেশতা :

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

আর জাহান্নামে রয়েছে ১৯ জন (ফেরেশতা)। (সূরা মুদ্দাস্সির– ৩০)

ফেরেশতাদের একজন মালিক :

وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَؕ قَالَ اِنَّكُمْ مَّاكِثُوْنَ

জাহান্নামীরা ডাকবে, হে মালিক! আল্লাহকে বলো, তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন। উত্তরে আল্লাহ বলবেন, তোমরা চিরকাল জাহান্নামে থাকবে। (সূরা যুখরুফু ৭৭)

একজন খাযিন :

وَقَالَ الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ

জাহান্নামীরা খাযিন ফেরেশতাকে ডেকে বলবে, আল্লাহর নিকট দু‘আ করুন তিনি যেন আমাদের আযাবকে অন্তত একটি দিনের জন্য হালকা করেন। (সূরা মু’মিনু ৪৯)

জাহান্নামের ফেরেশতাদের বৈশিষ্ট্য :

عَلَيْهَا مَلَآئِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ

জাহান্নামে রয়েছে এমন ফেরেশতা, যারা নির্মম স্বভাব ও কঠোর হৃদয়ের অধিকারী। তারা আল্লাহর নির্দেশের বিপরীত কিছুই করে না। আর তাদেরকে যে নির্দেশ দেয়া হয়, তারা তা-ই পালন করে থাকে। (সূরা তাহরীম– ৬)