hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮২

অধ্যায়- ১ : লূত (আঃ) এর পরিচয়

লূত (আঃ) রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন :

وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِيْنَ

নিশ্চয় লূত ছিলেন রাসূলদের মধ্যে অন্যতম। (সূরা সাফ্ফাত– ১৩৩)

আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন :

وَلُوْطًا اٰتَيْنَاهُ حُكْمًا وَّعِلْمًا

আর আমি লূতকে দান করেছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। (সূরা আম্বিয়া– ৭৪)

আল্লাহ লূত (আঃ) এর প্রতি দয়া করেছেন :

وَاَدْخَلْنَاهُ فِيْ رَحْمَتِنَاؕ اِنَّهٗ مِنَ الصَّالِحِيْنَ

আমি তাকে আমার অনুগ্রহভাজন করেছিলাম, নিশ্চয় সে ছিল সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। (সূরা আম্বিয়া– ৭৫)

তিনি ইবরাহীমের প্রতি ঈমান এনেছিলেন :

فَاٰمَنَ لَهٗ لُوْطٌ

লূত তার (ইবরাহীমের) প্রতি ঈমান আনয়ন করল। (সূরা আনকাবূত– ২৬)