hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬২

অধ্যায়- ১ : সামূদ জাতির পরিচয়

সালেহ (আঃ) সামূদ জাতির নবী ছিলেন :

وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صَالِحًا

আমি সামূদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। (সূরা হুদু ৬১)

তারা ছিল হিজর এলাকার অধিবাসী :

وَلَقَدْ كَذَّبَ اَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَ

হিজরবাসীরাও রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল। (সূরা হিজর– ৮০)

তারা পাহাড় কেটে গৃহ নির্মাণ করত :

وَكَانُوْا يَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا اٰمِنِيْنَ

তারা নিরাপদে বসবাসের জন্য পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। (সূরা হিজর– ৮২)

وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا فَارِهِيْنَ

তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছ। (সূরা শু‘আরা– ১৪৯)

তারা কিয়ামতকে অস্বীকার করত :

كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ ۢبِالْقَارِعَةِ

আদ ও সামূদ সম্প্রদায় মহাপ্রলয়কে মিথ্যা প্রতিপন্ন করেছিল। (সূরা হাক্কাহ– ৪)

তারা ছিল বিদ্রোহী সম্প্রদায় :

كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوَاهَا

সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল। (সূরা শামস– ১১)

তারা নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে নিত :

وَاٰتَيْنَاهُمْ اٰيَاتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ

আমি তাদেরকে আমার নিদর্শন দান করেছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল। (সূরা হিজর– ৮১)

তাদের শহরে নয়জন পাপী নেতা ছিল :

وَكَانَ فِى الْمَدِيْنَةِ تِسْعَةُ رَهْطٍ يُّفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ

সে শহরে ছিল এমন নয়জন ব্যক্তি, যারা দেশে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত; কিন্তু সৎকর্ম করত না। (সূরা নামল– ৪৮)

তারা গোমরাহীকে পছন্দ করত :

وَاَمَّا ثَمُوْدُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰى عَلَى الْهُدٰى

আর সামূদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, আমি তাদেরকে পথনির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎপথের পরিবর্তে অন্ধত্ব (ভ্রান্তপথ) অবলম্বন করেছিল। (সূরা হা–মীম সিজদা– ১৭)