hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০২

অধ্যায়- ৪ : আসমান-জমিনের সামষ্টিক আলোচনা

আল্লাহ আসমান ও জমিনকে পৃথক করেছেন :

اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْاۤ اَنَّ السَّمَاوَاتِ وَالْاَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَاؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَيْءٍ حَيٍّؕ اَفَلَا يُؤْمِنُوْنَ

যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিলিত ছিল। অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি এবং প্রত্যেক প্রাণীকে পানি হতে সৃষ্টি করেছি; তবুও কি তারা ঈমান আনবে না? (সূরা আম্বিয়া- ৩০)

আল্লাহ কিয়ামতের দিন আসমান-জমিনকে হাতের মুঠোয় নিয়ে আসবেন :

يَوْمَ نَطْوِى السَّمَآءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ

সেদিন আকাশমন্ডলীকে গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত খাতা। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। (সূরা আম্বিয়া- ১০৪)

وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّماوَاتُ مَطْوِيَّاتٌ ۢبِيَمِيْنِهٖ

কিয়ামতের দিন পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোয় এবং আকাশমন্ডলী থাকবে তাঁর ডান হাতে ভাঁজ করা অবস্থায়। (সূরা যুমার- ৬৭)

কিয়ামতের দিন এ আসমান ও জমিন বদলে যাবে :

يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمَاوَاتُ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ

যেদিন এ পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশমন্ডলীও। অতঃপর সকল মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, যিনি এক ও মহাপরাক্রমশালী। (সূরা ইবরাহীম- ৪৮)

আসমান-জমিন সৃষ্টিতে আল্লাহর নিদর্শন রয়েছে :

اِنَّ فِيْ خَلْقِ السَّمَاوَاتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَاٰيَاتٍ لِّاُولِى الْاَ لْبَابِ

নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টির মধ্যে এবং দিবস ও রাত্রির পরিবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে স্পষ্ট নিদর্শনাবলি। (সূরা আলে ইমরান- ১৯০)