hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২১

অধ্যায়- ৪ : শয়তানের ব্যাপারে আল্লাহর সতর্কবাণী

শয়তানের আনুগত্য না করার জন্য আল্লাহ অঙ্গীকার নিয়েছেন :

اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يَا بَنِيْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطَانَ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مٌّبِيْنٌ

আমি কি তোমাদেরকে সতর্ক করিনি (এ বলে যে) হে বনী আদম! তোমরা শয়তানের উপাসনা করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা ইয়াসীন- ৬০)

ব্যাখ্যা : মানুষের কাজে তার অঙ্গপ্রত্যঙ্গ ও মন উভয়ই অংশগ্রহণ করে। আবার কখনো শুধু অঙ্গপ্রতঙ্গের সাহায্যে কাজ করে; কিন্তু অন্তর সে কাজে সহযোগী হয় না। কেউ যদি এমন অবস্থায় কোন গোনাহ করে যে, তার অন্তর তাতে সাড়া দেয়নি এবং তার কণ্ঠ আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হয়, তাহলে এটা হবে বাইরের অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে শয়তানের ইবাদাত। আবার কেউ যদি ঠান্ডা মাথায় অপরাধ করে এবং মুখেও এতে সন্তোষ প্রকাশ করে, তাহলে সে হবে ভেতরে ও বাইরে উভয় পর্যায়ে শয়তানের ইবাদাতকারী।

আল্লাহ শয়তানের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন :

يَا بَنِيْۤ اٰدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَنَّةِ

হে আদম সন্তান! শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুদ্ধ না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত হতে বহিষ্কৃত করেছিল। (সূরা আ‘রাফ- ২৭)

وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطَانُؕ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ

শয়তান যেন তোমাদেরকে কিছুতেই নিবৃত্ত না করে, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা যুখরুফ- ৬২)