hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১৪

অধ্যায়- ৪২ : হুদায়বিয়া সফরের উদ্দেশ্য

নবী ﷺ এর জন্য বিজয়ের পথ উন্মুক্ত করা :

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ‐ لِيَغْفِرَ لَكَ اللهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا – وَيَنْصُرَكَ اللهُ نَصْرًا عَزِيْزًا

(হে রাসূল!) আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। যাতে আল্লাহ আপনার আগের ও পরের ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, আপনার উপর তাঁর নিয়ামত পূর্ণ করে দেন, আপনাকে সরলসঠিক পথ দেখান এবং আপনাকে বিরাট বিজয় ও সাহায্য দান করেন। (সূরা ফাতহ, ১-৩)

মুমিনদের ঈমান বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা :

هُوَ الَّذِيْۤ اَنْزَلَ السَّكِيْنَةَ فِيْ قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ لِيَزْدَادُوْاۤ اِيْمَانًا مَّعَ اِيْمَانِهِمْؕ وَ لِلّٰهِ جُنُوْدُ السَّمَاوَاتِ وَالْاَرْضِؕ وَكَانَ اللهُ عَلِيْمًا حَكِيْمًا

তিনিই সে সত্তা, যিনি মুমিনদের অন্তরে সান্ত্বনা দান করেছেন, যাতে তারা তাদের ঈমানের সাথে আরো ঈমান বাড়িয়ে নেয়। আসমানসমূহ ও জমিনের সব সেনাবাহিনী আল্লাহরই; আর আল্লাহ মহাজ্ঞানী ও সুকৌশলী। (সূরা ফাতহ- ৪)

মুমিনদেরকে পুরস্কৃত করা :

لِيُدْخِلَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهَارُ خَالِدِيْنَ فِيْهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَكَانَ ذٰلِكَ عِنْدَ اللهِ فَوْزًا عَظِيْمًا

আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণাধারা বহমান রয়েছে; সেখানে তারা চিরস্থায়ী হবে। আর তিনি তাদের সব দোষ-ত্রুটি দূর করে দেবেন। আল্লাহর কাছে এটাই হলো বড় সফলতা। (সূরা ফাতহ- ৫)

মুনাফিক ও মুশরিকদেরকে শাস্তির উপযুক্ত করা :

وَيُعَذِّبَ الْمُنَافِقِيْنَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكَاتِ الظَّآنِّيْنَ بِاللهِ ظَنَّ السَّوْءِؕ عَلَيْهِمْ دَآئِرَةُ السَّوْءِؕ وَغَضِبَ اللهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَؕ وَسَآءَتْ مَصِيْرًا

আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দেবেন, যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখে। তারা নিজেরাই মন্দের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ তাদের উপর রাগ করেছেন এবং তাদের উপর লানত বর্ষণ করেছেন। আর তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করেছেন, যা বড়ই মন্দ ঠিকানা। (সূরা ফাতহ- ৬)