hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭২

অধ্যায়- ৩ : আল্লাহর সন্ধানে ইবরাহীম (আঃ)

আল্লাহ তাঁকে সৃষ্টিজগতের রহস্য দেখালেন :

وَكَذٰلِكَ نُرِيْۤ اِبْرَاهِيْمَ مَلَكُوْتَ السَّمَاوَاتِ وَالْاَرْضِ وَلِيَكُوْنَ مِنَ الْمُوْقِنِيْنَ

এভাবেই আমি ইবরাহীমকে আকাশমন্ডলী ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। (সূরা আন‘আম ৭৫)

রাতে তারকা দেখে ভাবলেন এটাই আমার রব :

فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَاٰى كَوْكَبًاۚ قَالَ هٰذَا رَبِّيْۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الْاٰفِلِيْنَ

অতঃপর যখন রাতের অন্ধকার তাকে আচ্ছন্ন করে ফেলল তখন সে নক্ষত্র দেখে বলল, এটাই আমার প্রতিপালক। কিন্তু যখন তা অস্তমিত হয় গেল তখন বলল, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। (সূরা আন‘আম– ৭৬)

আবার চন্দ্র দেখে ভাবলেন এটাই রব :

فَلَمَّا رَاَى الْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّيْ

অতঃপর যখন সে চাঁদ সমুজ্জ্বলরূপে উদয় হতে দেখল তখন বলল, এটাই আমার প্রতিপালক। (সূরা আন‘আম– ৭৭)

চন্দ্রও ডুবে যাওয়ায় তাঁর মন স্থির হলো না :

فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَئِنْ لَّمْ يَهْدِنِيْ رَبِّيْ لَاَكُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآلِّيْنَ

যখন তা–ও অস্তমিত হয়ে গেল তখন সে বলল, আমার প্রতিপালক আমাকে সৎপথ প্রদর্শন না করলে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। (সূরা আন‘আম– ৭৭)

এবার সূর্যকে বড় দেখে তাকেই রব মনে করলেন :

فَلَمَّا رَاَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّيْ هٰذَاۤ اَكْبَرُ

অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমানরূপে উদয় হতে দেখল তখন বলল, এটাই আমার প্রতিপালক, এটা সবচেয়ে বড়। (সূরা আন‘আম– ৭৮)

এটাও ডুবে যাওয়ায় সকল সৃষ্ট জিনিস থেকে মুখ ফিরিয়ে নিলেন :

فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ يَا قَوْمِ اِنِّيْ بَرِيْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ

যখন এটাও অস্তমিত হলো তখন সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা যাকে প্রতিপালকের সাথে শরীক কর তার সাথে আমার কোন সম্পর্ক নেই। (সূরা আন‘আম– ৭৮)

পরিশেষে আল্লাহকেই ‘রব’ হিসেবে স্থির করলেন :

اِنِّيْ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالْاَرْضَ حَنِيْفًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ

আমি একনিষ্ঠভাবে তাঁর দিকেই মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। (সূরা আন‘আম– ৭৯)