hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১৯

অধ্যায়- ২ : মূসা (আঃ) এর বিশেষত্ব ও মর্যাদা

আল্লাহ মূসা (আঃ) এর ইতিহাস যথাযথভাবে বর্ণনা করেছেন :

نَتْلُوْا عَلَيْكَ مِنْ نَّبَأِ مُوْسٰى وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ

আমি তোমার নিকট মুমিন সম্প্রদায়ের জন্য মূসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করছি। (সূরা ক্বাসাস– ৩)

আল্লাহ মূসা (আঃ) এর সাথে কথা বলেছেন :

وَكَلَّمَ اللهُ مُوْسٰى تَكْلِيْمًا

আর আল্লাহ মূসার সঙ্গে বাক্যালাপ করেছিলেন। (সূরা নিসা– ১৬৪)

আল্লাহ তাকে নৈকট্য দান করেছিলেন :

وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا

তাকে আমি আহবান করেছিলাম তূর পর্বতের দক্ষিণ দিক হতে এবং আমি অন্তরঙ্গ আলাপে নৈকট্য দান করেছিলাম। (সূরা মারইয়াম– ৫২)

মূসা (আঃ) আল্লাহর কাছে সম্মানিত ছিলেন :

وَكَانَ عِنْدَ اللهِ وَجِيْهًا

আর তিনি ছিলেন আল্লাহর কাছে খুবই সম্মানিত (নবী)। (সূরা আহযাব– ৬৯)

তিনি ছিলেন আল্লাহর বাছাইকৃত বান্দা :

وَاذْكُرْ فِى الْكِتَابِ مُوْسٰىؗ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا

স্মরণ করো, এ কিতাবে মূসার কথা, সে ছিল বিশেষ মনোনীত এবং সে ছিল নবী ও রাসূল। (সূরা মারইয়াম– ৫১)

আল্লাহ তাকে কাজের জন্য তৈরি করেছেন :

وَاصْطَنَعْتُكَ لِنَفْسِيْ

আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি। (সূরা ত্বা–হা– ৪১)