hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪০

পর্ব- ৫০ : কুরআনে বর্ণিত নবীদের জীবনী ১. আদম (আঃ)

কুরআন মাজীদে আল্লাহ তা‘আলা ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। এদের মধ্যে কয়েক জনের জীবনী বিস্তারিত আলোচনা করা হয়েছে। আবার কয়েক জনের শুধু দাওয়াতী কার্যক্রম, জাতির বিরোধিতা ও ধ্বংসের কাহিনী বর্ণনা করা হয়েছে। আবার কয়েক জনের ক্ষেত্রে তেমন কোন আলোচনা করা হয়নি। কেবল নবীদের সারিতে তাদের নাম উল্লেখ করা হয়েছে। আগমনের ধারাবাহিকতা অনুযায়ী কুরআন মাজীদে উল্লেখিত ২৫ জন নবীর জীবনী সামনে বর্ণনা করা হলো।

আদম (আঃ) মানবজাতির আদি পিতা। মানবজাতির বংশবিস্তার তাঁর থেকেই শুরু হয়। তিনিই ছিলেন বিশ্বের ইতিহাসে প্রথম মানব ও প্রথম নবী। আল্লাহ তা‘আলা তাকে নিজ হাতে সৃষ্টি করেন। তারপর তার পাঁজর থেকে তার সহধর্মিণী হাওয়া (আঃ) কে সৃষ্টি করেন। অতঃপর তাদের উভয়কেই জান্নাতে বসবাস করার অনুমতি দেন। পরে শয়তানের কুমন্ত্রণায় নিষিদ্ধ ফল ভক্ষণের ফলে উভয়ই পৃথিবীতে অবতরণ করেন।