hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮৯

৮. ইসমাঈল (আঃ)

ইসমাঈল (আঃ) ছিলেন ইবরাহীম (আঃ) এর জ্যেষ্ঠ পুত্র এবং হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান। ইবরাহীম (আঃ) এর বয়স যখন ৮৬ বৎসর তখন তিনি জন্মগ্রহণ করেন। শিশু বয়সে তাঁকে ও তাঁর মাকে ইবরাহীম (আঃ) আল্লাহর নির্দেশে মক্কার নির্জন ভূমিতে রেখে আসেন। সেখানে ইবরাহীম (আঃ) এর দু‘আর বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে যমযম কূপ সৃষ্টি হয়। অতঃপর ইয়ামানের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক মা হাজেরার আবেদনক্রমে সেখানে আবাদ শুরু হয়। ১৪ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতিদূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানীর ঘটনা। এরপর পিতা-পুত্র মিলে কা‘বাঘর নির্মাণ করেন। ইসমাঈল (আঃ) স্পষ্ট ভাষায় আরবি বলতেন। তিনি ৪০ বছর বয়সে নবুওয়াত লাভ করেন এবং সেখানে বসবাসরত বনু জুরহুম গোত্রে দাওয়াত প্রচার করেন। তিনি ১৩৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং মা হাজেরার পাশে কবরস্থ হন।