hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১১

অধ্যায়- ৯ : জাহান্নামের পানীয়

حَمِيْمٌ (হামীম) ফুটন্ত পানি :

وَسُقُوْا مَآءً حَمِيْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ

তাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুঁড়ি লন্ডভন্ড করে দেবে। (সূরা মুহাম্মাদু ১৫)

تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍ

তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পান করতে দেয়া হবে। (সূরা গাশিয়া– ৫)

غَسَّاقٌ (গাস্সাক) পুঁজ ও ক্ষত নিঃসৃত স্রাব :

لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًا – اِلَّا حَمِيْمًا وَّغَسَّاقًا

সেখানে তারা কোন শীতল বস্তু ও পানীয় উপভোগ করবে না, কেবল ফুটন্ত পানি ও পুঁজের স্বাদ গ্রহণ করবে। (সূরা নাবা- ২৪, ২৫)

ব্যাখ্যা : গাস্সাক ( غَسَّاقٌ ) এর অর্থ হয়, পুঁজ, রক্ত, পুঁজ মেশানো রক্ত বা চোখ ও গায়ের চামড়া থেকে নির্গত রস, যা কঠোর দৈহিক নির্যাতনের ফলে বের হয়। এছাড়াও এ শব্দটি ভীষণ দুর্গন্ধ ও পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন জিনিসের জন্যও ব্যবহার করা হয়ে থাকে।

مَآءٌ كَالْمُهْلِ (মাউন কাল মুহ্ল) গলিত ধাতুর ন্যায় পানি :

وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا

তারা পানি চাইলে গলিত ধাতুর ন্যায় পানি সরবরাহ করা হবে, যা তাদের মুখমন্ডল ঝলসে দেবে। আর এটা কত নিকৃষ্ট পানিয়! জাহান্নাম স্থান হিসেবে কতই না নিকৃষ্ট!’’ (সূরা কাহফু ২৯)

مَآءٌ صَدِْيدٌ (মাউন ছাদীদ) পুঁজ নিঃসৃত পানি :

وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍ – يَتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْغُهٗ

জাহান্নামীদেরকে গলিত পুঁজ পান করানো হবে, যা সে অতি কষ্টে গলধঃকরণ করবে এবং তা গলধঃকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। (সূরা ইবরাহীম– ১৬, ১৭)