hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১০

অধ্যায়- ১২ : ঘুম

আল্লাহ তা‘আলা প্রশামিত্ম লাভের জন্য ঘুম সৃষ্টি করেছেন :

وَهُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا

তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ, প্রশামিত্মর জন্য দিয়েছেন ঘুম এবং জীবিকা অর্জনের জন্য দিয়েছেন দিন। (সূরা ফুরক্বান- ৪৭)

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

আমি তোমাদের নিদ্রাকে করেছি আরামদায়ক। (সূরা নাবা- ৯)

ঘুম একধরনের মৃত্যু :

اَللهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِيْ لَمْ تَمُتْ فِيْ مَنَامِهَاۚ فَيُمْسِكُ الَّتِيْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْاُخْرٰۤى اِلٰۤى اَجَلٍ مُّسَمًّىؕ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَاتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ

আল্লাহ (মানুষের) মৃত্যুর সময় তার প্রাণ বের করে নেন, আর যাদের মৃত্যুর সময় আসেনি ঘুমের সময় তাদেরও (রূহ) বের করে নেন। অতঃপর তিনি যার উপর মৃত্যু অবধারিত করেন তার প্রাণ রেখে দেন এবং বাকীগুলোকে একটি সুনির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়ে দেন। নিশ্চয় এ (গোটা ব্যবস্থাপনার) মধ্যে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য, যারা (বিষয়টি নিয়ে) চিমত্মা-ভাবনা করে। (সূরা যুমার- ৪২)

ব্যাখ্যা : ঘুমন্ত অবস্থায় রূহ কবজ করার অর্থ হচ্ছে, অনুভূতি ও অনুধাবনক্ষমতা নিষ্ক্রিয় করে দেয়া। এতে ঘুমন্ত মানুষও প্রায় মৃত মানুষের মতো হয়ে যায়। এ কথা দ্বারা আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষকে এ অনুভূতি দিতে চাচ্ছেন যে, তিনি কীভাবে তাদের জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করেন। রাতে ঘুমালে সকালে অবশ্যই জীবিত হয়ে উঠবে- এ নিশ্চয়তা কোন মানুষের জন্যই নেই। কেউই জানে না মুহূর্তের মধ্যে তার উপর কী বিপদ আসতে পারে। আবার পরবর্তী মুহূর্তটি তার জন্য জীবনের মুহূর্ত না মৃত্যুর মুহূর্ত, তাও কেউ জানে না। শয়নে, জাগরণে, ঘরে অবস্থানের সময় কিংবা চলাফেরা করার সময় মানবদেহের আভ্যন্তরীণ কোন ত্রুটি অথবা বাইরের কোন বিপদ আকস্মাৎ এমন মোড় নিতে পারে, যা তার মৃত্যু ঘটাতে পারে। যে মানুষ আল্লাহর হাতে এতটা অসহায়, সে কীভাবে আল্লাহ থেকে বিমুখ হতে পারে?

ঘুমের সময়ও বিপদ আসতে পারে :

اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤى اَنْ يَّاْتِيَهُمْ بَاْسُنَا بَيَاتًا وَّهُمْ نَآئِمُوْنَ

তবে কি জনপদের অধিবাসীবৃন্দ এ নিরাপত্তা পেয়েছে যে, যখন তারা রাতে নিদ্রামগ্ন থাকবে তখন আমার শাস্তি তাদের উপর আসবে না? (সূরা আ‘রাফ- ৯৭)

ঘুম আল্লাহর একটি নিদর্শন :

وَمِنْ اٰيَاتِهٖ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَآؤُكُمْ مِّنْ فَضْلِهٖؕ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَاتٍ لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ

আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে একটি হচ্ছে, রাতের নিদ্রা এবং দিনে তাঁর অনুগ্রহ অনুসন্ধান করা। অবশ্যই এতে (আন্তরিকভাবে) শ্রবণকারীদের জন্য রয়েছে নিদর্শন। (সূরা রূম- ২৩)