hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

পর্ব- ৯ : হজ্জ

اَلْحَجُّ (আল হাজ্জ) এর শাব্দিক অর্থ ইচ্ছা বা সংকল্প করা। শরিয়তের পরিভাষায় : আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে বাইতুল্লাহ ও তৎসংশ্লিষ্ট স্থানে ইবাদাত সম্পাদন করাকে হজ্জ বলে।

সম্পাদনের পদ্ধতি হিসেবে হজ্জ তিন প্রকার।

১. তামাত্তু হজ্জ : হজ্জের মাসে (শাওয়াল, জিলকদ ও জিলহজ্জ মাসের প্রথম দশ দিনে) শুধু ওমরার ইহরাম বেঁধে ওমরার কাজ সম্পন্ন করে হালাল হয়ে পুনরায় জিলহজ্জ মাসের ৮ তারিখে মক্কা হতে ইহরাম বেঁধে হজ্জের কাজ সম্পাদন করাকে তামাত্তু হজ্জ বলে।

২. কিরান হজ্জ : একই সাথে ওমরা ও হজ্জের ইহরাম বাঁধবে এবং ওমরার কাজ শেষ করে হজ্জের কাজ শুরু করে জিলহজ্জ মাসের ১০ তারিখে ইহরাম হতে হালাল হওয়াকে কিরান হজ্জ বলে। কিরান হজ্জকারীকে অবশ্যই কুরবানী করতে হবে।

৩) ইফরাদ হজ্জ : শুধুমাত্র হজ্জের ইহরাম বেঁধে হজ্জের কার্যাবলি সম্পাদন করে ১০ তারিখে হালাল হওয়াকে ইফরাদ হজ্জ বলে।