hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০৯

অধ্যায়- ১৪ : ভাইদের ভুল স্বীকার ও ইউসুফ (আঃ) এর ক্ষমা ঘোষণা

ভাইয়েরা এসে পুনরায় খাদ্য চাইল :

فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يَاۤ اَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجَاةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاؕ اِنَّ اللهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ

যখন তারা তার নিকট উপস্থিত হলো তখন বলল, হে আযীয! আমরা ও আমাদের পরিবার–পরিজন বিপন্ন হয়ে পড়েছি এবং আমরা তুচ্ছ পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন। নিশ্চয় আল্লাহ দাতাদেরকে পুরস্কৃত করে থাকেন। (সূরা ইউসুফু ৮৮)

এবার ইউসুফ অতীতের ইতিহাস বললেন :

قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جَاهِلُوْنَ

সে বলল, তোমরা কি জান, তোমরা ইউসুফ ও তার সহোদরের প্রতি কিরূপ আচরণ করেছিলে, যখন তোমরা অজ্ঞ ছিলে? (সূরা ইউসুফু ৮৯)

নিজের পরিচয় ও উন্নতির কথা তাদেরকে জানিয়ে দিলেন :

قَالُوْاۤ اَئِنَّكَ لَاَنْتَ يُوْسُفُؕ قَالَ اَنَاْ يُوْسُفُ وَهٰذَاۤ اَخِيْؗ قَدْ مَنَّ اللهُ عَلَيْنَاؕ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ

তারা বলল, তবে কি তুমিই ইউসুফ? সে বলল, আমিই ইউসুফ এবং এ আমার সহোদর। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে ব্যক্তি মুত্তাক্বী এবং ধৈর্যশীল, আল্লাহ এমন সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না। (সূরা ইউসুফু ৯০)

ভাইয়েরা লজ্জিত হয়ে ভুল স্বীকার করল :

قَالُوْا تَاللهِ لَقَدْاٰ ثَرَكَ اللهُ عَلَيْنَا وَاِنْ كُنَّا لَخَاطِئِيْنَ

তারা বলল, আল্লাহর শপথ! নিশ্চয় আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন। নিশ্চয় আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত ছিলাম। (সূরা ইউসুফু ৯১)

ইউসুফ (আঃ) প্রতিশোধ না নিয়ে সবাইকে ক্ষমা করে দিলেন :

قَالَ لَا تَثْرِيْبَ عَلَيْكُمُ الْيَوْمَؕ يَغْفِرُ اللهُ لَكُمْؗ وَهُوَ اَرْحَمُ الرَّاحِمِيْنَ

সে বলল, তোমাদের বিরুদ্ধে আজ আমার কোন অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনিই শ্রেষ্ঠ দয়ালু। (সূরা ইউসুফু ৯২)

পরিবারকে নিয়ে আসার জন্য জামাসহ ভাইদেরকে পাঠালেন :

اِذْهَبُوْا بِقَمِيْصِيْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِيْ يَأْتِ بَصِيْرًاۚ وَأْتُوْنِيْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ

তোমরা আমার এ জামাটি নিয়ে যাও এবং এটা আমার পিতার মুখমন্ডলের উপর রেখে দিয়ো। ফলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমাদের পরিবারের সকলকেই আমার নিকট নিয়ে এসো। (সূরা ইউসুফু ৯৩)

এদিকে পিতা ইউসুফের ঘ্রাণ পেয়ে গেলেন :

وَلَمَّا فَصَلَتِ الْعِيْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّيْ لَاَجِدُ رِيْحَ يُوْسُفَ لَوْلَاۤ اَنْ تُفَنِّدُوْنِ

অতঃপর যাত্রীদল যখন বের হয়ে পড়ল তখন তাদের পিতা বলল, তোমরা যদি আমাকে ভুল না বুঝ তবে বলি, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। (সূরা ইউসুফু ৯৪)

লোকেরা এটাকে পাগলামী বলতে লাগল :

قَالُوْا تَاللهِ اِنَّكَ لَفِيْ ضَلَالِكَ الْقَدِيْمِ

তারা বলল, আল্লাহর শপথ! আপনি তো আপনার পূর্বের বিভ্রান্তিতেই রয়েছেন। (সূরা ইউসুফু ৯৫)

জামাটি নিক্ষেপ করতেই তার দৃষ্টি ফিরে এলো :

فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِيْرُ اَلْقَاهُ عَلٰى وَجْهِهٖ فَارْتَدَّ بَصِيْرًاۚ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْۚ اِنِّۤيْ اَعْلَمُ مِنَ اللهِ مَا لَا تَعْلَمُوْنَ

অতঃপর যখন সুসংবাদদাতা উপস্থিত হলো এবং তার মুখমন্ডলের উপর জামাটি রাখল, তখন সে দৃষ্টিশক্তি ফিরে পেল। সে বলল, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আল্লাহর নিকট হতে যা জানি তোমরা তা জান না? (সূরা ইউসুফু ৯৬)

ছেলেরা ভুল স্বীকার করল ও ক্ষমা চাইল :

قَالُوْا يَاۤ اَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خَاطِئِيْنَ

তারা বলল, হে আমাদের পিতা! আমাদের পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করুন। নিশ্চয় আমরা অপরাধী। (সূরা ইউসুফু ৯৭)

পিতা সবার জন্য দু‘আ করলেন :

قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَكُمْ رَبِّيْؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

সে বলল, অচিরেই আমি আমার প্রতিপালকের নিকট তোমাদের জন্য ক্ষমাপ্রার্থনা করব। নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। (সূরা ইউসুফু ৯৮)