hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯৪

অধ্যায়- ১৮ : ঝগড়া-বিবাদ করা

অনেকে সত্যের বিপক্ষে বিতর্ক করে :

وَيُجَادِلُ الَّذِيْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوْا بِهِ الْحَقَّ

কাফিররা সত্যকে ব্যর্থ করে দেয়ার জন্য মিথ্যা যুক্তি পেশ করে বিতর্কে লিপ্ত হয়। (সূরা কাহফ- ৫৬)

মানুষ সাধারণত ঝগড়াটেই হয়ে থাকে :

وَ كَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَيْءٍ جَدَلًا

মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয়। (সূরা কাহফ- ৫৪)

শয়তান ঝগড়া বাধায় :

وَاِنَّ الشَّيَاطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰۤى اَوْلِيَآئِهِمْ لِيُجَادِلُوْكُمْۚ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ

নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়। সুতরাং যদি তোমরা তাদের কথামতো চল, তবে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। (সূরা আন‘আম- ১২১)

আল্লাহ ঝগড়া-বিবাদ করতে নিষেধ করেছেন :

وَلَا تُجَادِلْ عَنِ الَّذِيْنَ يَخْتَانُوْنَ اَنْفُسَهُمْؕ اِنَّ اللهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِيْمًا

যারা নিজেদেরকে প্রতারিত করে, তুমি কখনো তাদের পক্ষে বিতর্কে লিপ্ত হয়ো না, নিশ্চয় আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পছন্দ করেন না। (সূরা নিসা- ১০৭)

মুমিনের বিতর্ক হবে উত্তম পদ্ধতিতে :

وَلَا تُجَادِلُوْاۤ اَهْلَ الْكِتَابِ اِلَّا بِالَّتِيْ هِيَ اَحْسَنُ

তোমরা আহলে কিতাবদের সাথে উত্তমপন্থা ব্যতীত বিতর্কে লিপ্ত হয়ো না। (সূরা আনকাবূত- ৪৬)