hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫২

অধ্যায়- ২ : কুফরী কার্যাবলি

আল্লাহ, ফেরেশতা, নবী ও পরকালকে অস্বীকার করা :

وَمَنْ يَّكْفُرْ بِاللهِ وَمَلَآئِكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا ۢبَعِيْدًا

যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং আখিরাতকে অস্বীকার করবে, সে চরমভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। (সূরা নিসা- ১৩৬)

রাসূলদের মধ্যে কাউকে মানা ও কাউকে না মানা :

اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِه وَيُرِيْدُوْنَ اَنْ يُّفَرِّقُوْا بَيْنَ اللّٰهِ وَرُسُلِه وَيَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍ وَّيُرِيْدُوْنَ اَنْ يَّتَّخِذُوْا بَيْنَ ذٰلِكَ سَبِيْلًا ‐ -اُولٰٓئِكَ هُمُ الْكَافِرُوْنَ حَقًّاۚ وَاَعْتَدْنَا لِلْكَافِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا

যারা আল্লাহ ও তাঁর রাসূলদেরকে অস্বীকার করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের মধ্যে তারতম্য করতে চায় এবং বলে, আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অস্বীকার করি। আর তারা মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়, এরাই প্রকৃত কাফির। আর কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। (সূরা নিসা- ১৫০, ১৫১)

আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা :

وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًاؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِيْنَ

যারা যাতায়াতের সামর্থ্য রাখে সেসব মানুষের উপর আল্লাহর উদ্দেশ্যে কা‘বাঘরে হজ্জ করা ফরয। আর যে কুফরী করবে তার জেনে রাখা উচিত যে, আল্লাহ বিশ্ববাসীদের থেকে অমুখাপেক্ষী। (সূরা আলে ইমরান- ৯৭)

আল্লাহর সাথে অন্যকে শরীক করা :

وَمَنْ يَّدْعُ مَعَ اللهِ اِلٰهًا اٰخَرَ لَا بُرْهَانَ لَهٗ بِهٖ فَاِنَّمَا حِسَابُهٗ عِنْدَ رَبِّهٖ اِنَّهٗ لَا يُفْلِحُ الْكَافِرُوْنَ

যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহ্কে ডাকে যে বিষয়ে তার নিকট কোন দলিল নেই, তার হিসাব তার প্রতিপালকের নিকট আছে, নিশ্চয় কাফিররা সফলকাম হবে না। (সূরা মু’মিনূন- ১১৭)

আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া :

اِنَّهٗ لَا يَيْاَسُ مِنْ رَّوْحِ اللهِ اِلَّا الْقَوْمُ الْكَافِرُوْنَ

নিশ্চয় কাফির সম্প্রদায় ব্যতীত আল্লাহর রহমত হতে কেউই নিরাশ হয় না। (সূরা ইউসুফ- ৮৭)

আল্লাহর আইন দিয়ে বিচার-ফায়সালা না করা :

وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللهُ فَاُولٰٓئِكَ هُمُ الْكَافِرُوْنَ

আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে যারা বিচার-ফায়সালা করে না তারা কাফির। (সূরা মায়েদা- ৪৪)

তাগুতী মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা :

وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ الطَّاغُوْتِ

যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে। (সূরা নিসা- ৭৬)