hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭৭

অধ্যায়- ৮ : ইবরাহীম (আঃ) এর দাওয়াত

ইবরাহীম (আঃ) এর জাতি মূর্তিপূজায় লিপ্ত ছিল :

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ ‐ قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِيْنَ

সে যখন তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কিসের ইবাদাত কর? তারা বলল, আমরা মূর্তির পূজা করি এবং আমরা সর্বদা তা আঁকড়ে ধরে থাকি। (সূরা শু‘আরা– ৭০, ৭১)

তাদের পূর্বপুরুষরাও তাই করত :

قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عَابِدِيْنَ

তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকেও এদের পূজারত অবস্থায় পেয়েছি। (সূরা আম্বিয়া– ৫৩)

তিনি মূর্তিপূজার বিরোধিতা করলেন :

قَالَ اَفَرَاَيْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ‐ اَنْتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ‐ فَاِنَّهُمْ عَدُوٌّ لِّۤيْ اِلَّا رَبَّ الْعَالَمِيْنَ

সে বলল, তোমরা কি ভেবে দেখেছ যে, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা কিসের পূজা করছ? তারা সকলেই আমার শত্রু, তবে জগতসমূহের প্রতিপালক ব্যতীত। (সূরা শু‘আরা, ৭৫–৭৭)

তিনি নির্ভীকচিত্তে জাতিকে বুঝালেন :

وَكَيْفَ اَخَافُ مَاۤ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ عَلَيْكُمْ سُلْطَانًاؕ فَاَيُّ الْفَرِيْقَيْنِ اَحَقُّ بِالْاَمْنِۚ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ‐ اَ لَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْاۤ اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰٓئِكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ

তোমরা যাকে আল্লাহর সাথে শরীক স্থাপন কর, আমি তাকে কীভাবে ভয় করব? অথচ তোমরা আল্লাহর শরীক করতে ভয় কর না, যে বিষয়ে তিনি তোমাদেরকে কোন সনদ দেননি। সুতরাং যদি তোমরা জান তবে বলো, দু’দলের মধ্যে কোন্ দল নিরাপত্তা লাভের বেশি হকদার। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম (শিরক) দ্বারা কলুষিত করেনি- নিরাপত্তা কেবল তাদের জন্যই এবং তারাই সৎপথপ্রাপ্ত। (সূরা আন‘আম– ৮১, ৮২)

এক আল্লাহর ইবাদাতের দিকে আহবান জানালেন :

وَاِبْرَاهِيْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللهَ وَاتَّقُوْهُ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ

স্মরণ করো, যখন ইবরাহীম তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদাত করো এবং তাঁকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে! (সূরা আনকাবূত– ১৬)

তিনি মুশরিকদেরকে ত্যাগ করলেন :

قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِۤيْ اِبْرَاهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَآٰءُ مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللهِؗ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللهِ وَحْدَهٗ

তোমাদের জন্য ইবরাহীম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাঁরা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদাত কর তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে অবিশ্বাস করি। তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হলো, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। (সূরা মুমতাহিনা– ৪)