hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩১

অধ্যায়- ৩ : শুকরিয়া আদায়

আল্লাহর শুকরিয়া আদায় করার নির্দেশ :

فَاذْكُرُوْنِيْۤ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِيْ وَلَا تَكْفُرُوْنِ

অতএব তোমরা আমাকে স্মরণ করো, (তাহলে) আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং অকৃতজ্ঞ হয়ো না। (সূরা বাক্বারা- ১৫২)

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ

হে ঈমানদারগণ! আমি তোমাদেরকে জীবিকা হিসেবে যা দান করেছি সেই পবিত্র বস্তুসমূহ হতে খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তাঁরই ইবাদাত করে থাক। (সূরা বাক্বারা- ১৭২)

আল্লাহর রিযিক ভোগ করার জন্য শুকরিয়া আদায় করতে হবে :

وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

তিনিই তোমাদেরকে উত্তম বস্তুসমূহ জীবিকা হিসেবে দান করেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। (সূরা আনফাল- ২৬)

ব্যাখ্যা : যে ব্যক্তি নিষ্ঠার সাথে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং তাঁকেই রিযিকদাতা মনে করে, সে কখনো আল্লাহকে ভুলে থাকা লোকদের মতো সংকীর্ণমনের পরিচয় দিতে পারে না। সে অনেক রিযিক লাভ করলে অহংকারে মত্ত হয় না। বরং আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহর সৃষ্টির প্রতি মমতা ও ঔদার্যপূর্ণ ব্যবহার করে। সে কখনো আল্লাহর সম্পদ দ্বীনের পথে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না। সংকীর্ণ জীবিকা লাভ করুক বা অনাহারে থাকুক সর্বাবস্থায় সে ধৈর্যধারণ করে, কখনো নিজ আমানতদারী ও আত্মমর্যাদা বিসর্জন দেয় না। শেষ সময় পর্যন্ত আল্লাহর দয়া ও অনুগ্রহের আশায় বসে থাকে। কোন নাস্তিক বা মুশরিক এ নৈতিক শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না।

সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে :

وَلِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

আল্লাহ তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর। (সূরা মায়েদা- ৬)