hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯৬

অধ্যায়- ২৪ : নবী ﷺ এর দুশমনদের পরিণাম

তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষায় ফেলা হয়েছে :

وَضَرَبَ اللهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَئِنَّةً يَّأْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللهِ فَاَذَاقَهَا اللهُ لِبَاسَ الْجُوْعِ وَالْخَوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ

আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের, যা ছিল নিরাপদ ও প্রশান্ত; সেখানে সর্বদিক হতে প্রচুর জীবনোপকরণ আসত। অতঃপর তারা আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করল, ফলে তারা যা করত সেজন্য আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভীতির স্বাদ গ্রহণ করালেন। (সূরা নাহল- ১১২)

তারপরও তারা সঠিক পথে ফিরে আসেনি :

وَلَقَدْ اَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوْا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُوْنَ

আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম, কিন্তু তারা তাদের প্রতিপালকের প্রতি বিনিত হলো না এবং বিনয়ের সাথে প্রার্থনাও করল না। (সূরা মু’মিনূন- ৭৬)

শানে নুযূল : একদা মক্কার কাফিরদের অবাধ্য ও অসদাচরণের দরুন নবী ﷺ বদ্দু‘আ করলে মক্কায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তখন আবু সুফিয়ান রাসূল ﷺ কে বলল, আপনি জগতের জন্য রহমত; কুরাইশরা আপনারই আত্মীয়। সুতরাং দুর্ভিক্ষ দূর হওয়ার জন্য দু‘আ করুন। অতঃপর রাসূল ﷺ দু‘আ করলে দুর্ভিক্ষ দূর হয়ে গেল। কিন্তু কুরাইশরা পুনরায় অবাধ্যতা শুরু করল। তখন এ সম্বন্ধে উক্ত আয়াতটি নাযিল হয়।

তাদের অন্তর আরো শক্ত হয়ে গেল :

فَلَوْلَاۤ اِذْ جَآءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوْا وَلٰكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

আমার শাস্তি যখন তাদের উপর আসল, তখন তারা কেন বিনীত হলো না? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তারা যা করছিল শয়তান তা তাদের দৃষ্টিতে শোভন করে দিয়েছিল। (সূরা আন‘আম- ৪৩)

তারা বদরের যুদ্ধে পরাজিত হলো :

يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰۤى اِنَّا مُنْتَقِمُوْنَ

যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করব, সেদিন আমি প্রতিশোধ নেবই। (সূরা দুখান- ১৬)