hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯৫

১১. ইউসুফ (আঃ)

ইউসুফ (আঃ) ছিলেন ইয়াকূব (আঃ) এর দ্বিতীয় স্ত্রীর প্রথম পুত্র। ইয়াকূব (আঃ) এর ১২ জন পুত্রের মধ্যে কেবল ইউসুফ (আঃ)-ই নবী হয়েছিলেন। আর নবীগণের মধ্যে তিনিই হলেন একমাত্র নবী, যার সম্পূর্ণ কাহিনী একটিমাত্র সূরায় ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। সূরা ইউসুফের ৩নং আয়াত থেকে ১০১নং আয়াত পর্যন্ত সর্বমোট ৯৯টি আয়াতে তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুরআনে তাঁর জীবন কাহিনীকে اَحْسَنُ الْقَصَصِ তথা সুন্দরতম কাহিনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তিনি পিতার মতোই ইবরাহীমী শরীয়াত প্রচার করতেন। তিনি সর্বপ্রথম জেলখানার কয়েদীদের দাওয়াত দানের মাধ্যমে নিজের দাওয়াতী কার্যক্রম শুরু করেন। তিনি মিসরে মৃত্যুবরণ করেন।