hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২৬

অধ্যায়- ৯ : যাদুর মুকাবিলায় মূসা (আঃ) এর মু‘জিযা

আল্লাহ তাকে হাতের লাঠি মাটিতে ফেলে দিতে বললেন :

قَالَ اَلْقِهَا يَا مُوْسٰى

আল্লাহ বললেন, হে মূসা! তুমি তা নিক্ষেপ করো। (সূরা ত্বা–হা– ১৯)

সাথে সাথে এটা সাপ হয়ে গেল :

فَاَلْقَاهَا فَاِذَا هِيَ حَيَّةٌ تَسْعٰى

অতঃপর সে তা নিক্ষেপ করল এবং সঙ্গে সঙ্গে তা সাপে পরিণত হয়ে ছুটতে লাগল। (সূরা ত্বা–হা– ২০)

মূসা (আঃ) ভয় পেলে আল্লাহ তাকে সাহস দিলেন :

وَاَنْ اَلْقِ عَصَاكَؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْؕ يَا مُوْسٰۤى اَقْبِلْ وَلَا تَخَفْ اِنَّكَ مِنَ الْاٰمِنِيْنَ

(বলা হলো) তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে তাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখল তখন পেছন দিকে ছুটতে লাগল এবং ফিরে তাকাল না। ফলে তাকে বলা হলো, হে মূসা! সম্মুখে আসো, ভয় করো না; নিশ্চয় তুমি নিরাপদ। (সূরা ক্বাসাস– ৩১)

وَاَلْقِ عَصَاكَؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْؕ يَا مُوْسٰى لَا تَخَفْ اِنِّيْ لَا يَخَافُ لَدَيَّ الْمُرْسَلُوْنَ

তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে তাকে সর্পের ন্যায় ছুটাছুটি করতে দেখল, তখন সে পেছনের দিকে ছুটতে লাগল এবং ফিরেও তাকাল না। অতঃপর বলা হলো, হে মূসা! ভীত হয়ো না। নিশ্চয় আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না। (সূরা নামল- ১০)

আল্লাহ মূসা (আঃ) কে সাপটি ধরতে বললেন :

قَالَ خُذْهَا وَلَا تَخَفْ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى

তিনি বললেন, তুমি এটাকে ধরো এবং ভয় করো না। আমি এটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব।

(সূরা ত্বা–হা– ২১)

বগলের মধ্যে হাত রাখতে বললেন :

وَاَدْخِلْ يَدَكَ فِيْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ

আর তোমার হাত তোমার বগলে রাখো। ফলে এটা বের হয়ে আসবে শুভ্র-নির্মল অবস্থায়। (সূরা নামল- ১২)

اُسْلُكْ يَدَكَ فِيْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ وَّاضْمُمْ اِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ

তোমার হাত তোমার বগলে রাখো। ফলে তা বের হয়ে আসবে শুভ্র–সমুজ্জ্বল নির্দোষ হয়ে। আর ভয় দূর করার জন্য তোমার হস্তদ্বয় নিজের দিকে চেপে ধরো। (সূরা ক্বাসাস– ৩২)

ফিরাউনের মুকাবিলার জন্য এ মু‘জিযা দেয়া হলো :

فَذَانِكَ بُرْهَانَانِ مِنْ رَّبِّكَ اِلٰى فِرْعَوْنَ وَمَلَئِهٖؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فَاسِقِيْنَ

এ দু’টি তোমার প্রতিপালকের পÿ হতে ফিরাউন ও তার পরিষদবর্গের জন্য স্পষ্ট প্রদত্ত প্রমাণ। কিন্তু তারা তো সত্যত্যাগী সম্প্রদায়। (সূরা ক্বাসাস– ৩২)

فِيْ تِسْعِ اٰيَاتٍ اِلٰى فِرْعَوْنَ وَقَوْمِهٖؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فَاسِقِيْنَ

এটা ফিরাউন ও তার সম্প্রদায়ের নিকট আনীত নয়টি নিদর্শনের অন্তর্গত। কিন্তু তারা তো সত্যত্যাগী সম্প্রদায়। (সূরা নামল- ১২)