hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

অধ্যায়- ৭ : আল্লাহ ন্যায়বিচারক ও ইনসাফকারী

আল্লাহ উত্তম বিচারক :

اَلَيْسَ اللهُ بِاَحْكَمِ الْحَاكِمِيْنَ

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? (সূরা তীন- ৮)

وَاتَّبِعْ مَا يُوْحٰۤى اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللهُۚ وَهُوَ خَيْرُ الْحَاكِمِيْنَ

তোমার প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্যধারণ করো, যে পর্যন্ত না আল্লাহ ফায়সালা করেন; আর তিনিই সর্বোত্তম ফায়সালাকারী। (সূরা ইউনুস- ১০৯)

فَاصْبِرُوْا حَتّٰى يَحْكُمَ اللهُ بَيْنَنَاۚ وَهُوَ خَيْرُ الْحَاكِمِيْنَ

অতএব ধৈর্যধারণ করো, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেন; আর তিনিই উত্তম ফায়সালাকারী। (সূরা আ‘রাফ- ৮৭)

আল্লাহই সঠিক বিচারক :

وَاللهُ يَقْضِيْ بِالْحَقِّؕ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَقْضُوْنَ بِشَيْءٍؕ اِنَّ اللهَ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ

আল্লাহ ইনসাফের সাথে ফায়সালা করেন; আর তাঁর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা বিচার করতে অক্ষম। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (সূরা মু’মিন- ২০)

আল্লাহ কারো হক নষ্ট করেন না :

اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ الْمُصْلِحِيْنَ

নিশ্চয় আমি সৎকর্মপরায়ণদের প্রতিদান নষ্ট করি না। (সূরা আ‘রাফ- ১৭০)

আল্লাহ পাপের চেয়ে বেশি শাস্তি দেন না :

وَالَّذِيْنَ كَسَبُوا السَّيِّئَاتِ جَزَآءُ سَيِّئَة ٍ ۢبِمِثْلِهَا

যারা মন্দকাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দই হবে। (সূরা ইউনুস- ২৭)

وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى الَّذِيْنَ عَمِلُوا السَّيِّئَاتِ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ

আর যে ব্যক্তি মন্দকর্ম নিয়ে উপস্থিত হবে, তার জন্য কেবল মন্দকর্মের অনুরূপই প্রতিদান দেয়া হবে। (সূরা ক্বাসাস- ৮৪)

আল্লাহ কারো প্রতি যুলুম করেন না :

وَمَا اللهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعِبَادِ

আর আল্লাহ বান্দাদের প্রতি কোন যুলুম করতে চান না। (সূরা মু’মিন- ৩১)

اِنَّ اللهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ

নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কোন যুলুম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি যুলুম করে থাকে। (সূরা ইউনুস- ৪৪)

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ وَمَنْ اَسَآءَ فَعَلَيْهَاؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ

যে ব্যক্তি সৎকাজ করে সে নিজের কল্যাণের জন্যই করে; আর কেউ যদি মন্দকাজ করে তবে তার প্রতিফল সে-ই ভোগ করবে। তোমার প্রতিপালক তাঁর বান্দাদের প্রতি কোন যুলুম করেন না। (সূরা হামীম সাজদা- ৪৬)

আল্লাহ একটুও অবিচার করেন না :

اِنَّ اللهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍۚ وَاِنْ تَكُ حَسَنَةً يُّضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِيْمًا

নিশ্চয় আল্লাহ বিন্দু পরিমাণও যুলুম করেন না; যদি সৎকর্মের পরিমাণ একটি হয় তবে তা দ্বিগুণ করে দেন এবং তার নিজের পক্ষ থেকে বড় কিছু পুরস্কার যোগ করে দেন। (সূরা নিসা- ৪০)

আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না :

اِنَّ اللهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ

নিশ্চয় আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। (সূরা আলে ইমরান- ৯)

لَا يُخْلِفُ اللهُ وَعْدَهٗ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ

আল্লাহ তাঁর ওয়াদা ভঙ্গ করেন না; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। (সূরা রূম- ৬)

لَا يُخْلِفُ اللهُ الْمِيْعَادَ

আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। (সূরা যুমার- ২০)

আল্লাহর ওয়াদা সত্য :

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللهِ حَقٌّ

সুতরাং তুমি ধৈর্যধারণ করো; নিশ্চয় আল্লাহর অঙ্গীকার সত্য। (সূরা মু’মিন- ৭৭)

يَاۤ اَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَاؕ وَلَا يَغُرَّنَّكُمْ بِاللهِ الْغَرُوْرُ

হে মানুষ! নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে প্রতারিত না করে এবং প্রতারক (শয়তানও) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। (সূরা ফাতির- ৫)

আল্লাহর কথা সত্য :

وَمَنْ اَصْدَقُ مِنَ اللهِ حَدِيْثًا

বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? (সূরা নিসা- ৮৭)

وَمَنْ اَصْدَقُ مِنَ اللهِ قِيْلًا

কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে? (সূরা নিসা- ১২২)