hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০৯

অধ্যায়- ১১ : দিবা-রাত্রি

আল্লাহ রাত ও দিনের পরিবর্তন ঘটান :

يُقَلِّبُ اللهُ اللَّيْلَ وَالنَّهَارَؕ اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ

আল্লাহ রাত ও দিনের পরিবর্তন ঘটান, নিশ্চয় এতে অমত্মর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে উপদেশ। (সূরা নূর- ৪৪)

يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ

তিনি রাতের মাধ্যমে দিনকে আচ্ছাদিত করেন এবং দিনের মাধ্যমে রাতকে আচ্ছাদিত করেন। (সূরা যুমার- ৫)

দিন ও রাতের আবর্তন তাওহীদের একটি প্রমাণ :

قُلْ اَرَاَيْتُمْ اِنْ جَعَلَ اللهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيَامَةِ مَنْ اِلٰهٌ غَيْرُ اللهِ يَاْتِيْكُمْ بِضِيَآءٍؕ اَفَلَا تَسْمَعُوْنَ – قُلْ اَرَاَيْتُمْ اِنْ جَعَلَ اللهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيَامَةِ مَنْ اِلٰهٌ غَيْرُ اللهِ يَاْتِيْكُمْ بِلَيْلٍ تَسْكُنُوْنَ فِيْهِؕ اَفَلَا تُبْصِرُوْنَ

(হে নবী! তাদেরকে) বলো, তোমরা কি ভেবে দেখেছ- আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন তবে আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ্ আছে কি, যে তোমাদেরকে আলো এনে দিতে পারে? তবুও কি তোমরা কর্ণপাত করবে না? (আরো) বলো, তোমরা কি ভেবে দেখেছ- আল্লাহ যদি দিনকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন তবে আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ্ আছে কি, যে তোমাদের জন্য রাতের আবির্ভাব ঘটাতে পারবে, যাতে তোমরা বিশ্রাম করতে পার? তবুও কি তোমরা ভেবে দেখবে না? (সূরা ক্বাসাস- ৭১, ৭২)

তিনি রাতকে বিশ্রাম ও দিনকে রোজগারের সময় বানিয়ে দিয়েছেন :

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا – وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا

আমি রাতকে করেছি আবরণ (বিশ্রামের সময়) এবং দিনকে বানিয়েছি জীবিকা অর্জনের সময়। (সূরা নাবা- ১০, ১১)

এ সুন্দর ব্যবস্থা আল্লাহর বিশেষ রহমত :

وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

তিনিই নিজ অনুগ্রহে তোমাদের জন্য (সৃষ্টি) করেছেন রাত ও দিন। যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পার, তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং কৃতজ্ঞতা প্রকাশ কর। (সূরা ক্বাসাস- ৭৩)

اَللهُ الَّذِيْ جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا اِنَّ اللهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ

আল্লাহই তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন রাত এবং আলোকোজ্জ্বল করেছেন দিনকে। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি খুবই অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। (সূরা মু’মিন- ৬১)