hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৭

অধ্যায়- ৪ : ব্যবসা-বাণিজ্য

ব্যবসার মাধ্যমে উপার্জন করা হালাল :

وَاَحَلَّ اللهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। (সূরা বাক্বারা- ২৭৫)

ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভুলা যাবে না :

رِجَالٌ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللهِ وَاِقَامِ الصَّلَاةِ وَاِيْتَآءِ الزَّكَاةِ

তারা এমন লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান করা হতে বিরত রাখে না। (সূরা নূর- ৩৭)

জুমু‘আর আযানের পর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ اِذَا نُوْدِيَ لِلصَّلَاةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللهِ وَذَرُوا الْبَيْعَؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ

হে ঈমানদারগণ! যখন জুমু‘আর দিন সালাতের জন্য আহবান করা হবে, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ করো। আর এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা বুঝতে পারতে। (সূরা জুমু‘আ- ৯)