hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫০

অধ্যায়- ৬ : আল্লাহর কাছে নূহ (আঃ) এর ফরিয়াদ

নূহ (আঃ) আল্লাহর কাছে সাহায্য চাইলেন :

قَالَ رَبِّ انْصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ

নূহ বলেছিল, হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। (সূরা মু’মিনূনু ২৬)

فَدَعَا رَبَّهٗۤ اَنِّيْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ

তখন সে তাঁর প্রতিপালককে আহবান করে বলেছিল, আমি তো পরাজিত হয়ে গেছি। অতএব তুমি আমাকে সাহায্য করো। (সূরা ক্বামার– ১০)

চূড়ান্ত ফায়সালার জন্য দু‘আ করলেন :

فَافْتَحْ بَيْنِيْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِيْ وَمَنْ مَّعِيَ مِنَ الْمُؤْمِنِيْنَ

সুতরাং তুমি আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সাথে যেসব মুমিন রয়েছে, তাদেরকে রক্ষা করো। (সূরা শু‘আরা– ১১৮)

আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন :

وَاُوْحِيَ اِلٰى نُوْحٍ اَنَّهٗ لَنْ يُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ

নূহের প্রতি প্রত্যাদেশ হয়েছিল যে, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না। সুতরাং তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হয়ো না। (সূরা হুদু ৩৬)

নবী কাফিরদের জন্য বদ্দু‘আ করলেন :

وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكَافِرِيْنَ دَيَّارًا

নূহ আরো বলেছিলেন, হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরদের মধ্য হতে কোন গৃহবাসীকে ছেড়ে দেবেন না। (সূরা নূহ– ২৬)

মুমিনদের জন্য ক্ষমা চাইলেন :

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِؕ وَلَا تَزِدِ الظَّالِمِيْنَ اِلَّا تَبَارًا

হে আমার প্রতিপালক! আপনি আমাকে, আমার পিতা–মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন। আর যালিমদের জন্য ধ্বংস ছাড়া অন্য কিছু বৃদ্ধি করবেন না। (সূরা নূহ– ২৮)