hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬৯

৬. ইবরাহীম (আঃ)

ইবরাহীম (আঃ) পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী ‘বাবেল’ শহরে খ্রিষ্টপূর্ব ২১৬০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিল ততকালীন শাসক নমরুদের মন্ত্রী, যার নাম ছিল আযর। সারা এবং হাজেরা নামে তাঁর দু’জন স্ত্রী ছিল। স্ত্রী সারার ঘর থেকে জন্ম নেন ইসহাক (আঃ), যার বংশধর বনী ইসরাঈল নামে পরিচিত। আর হাজেরার ঘর থেকে জন্ম নেন ইসমাঈল (আঃ), যার বংশধারা থেকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ ﷺ এর আগমন ঘটে। ইবরাহীম (আঃ) ছিলেন মুসলিম জাতির পিতা। কেননা আদম (আঃ) হতে ইবরাহীম (আঃ) পর্যন্ত ১০/১২ জন নবী ছাড়া শেষনবী মুহাম্মাদ ﷺ পর্যন্ত প্রায় সকলেই ছিলেন ইবরাহীম (আঃ) এর বংশধর। তিনি গোটা জীবন সত্য ধর্মের দাওয়াত দিয়ে যান। আল্লাহ তাঁকে অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেন এবং তিনি প্রত্যেকটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। ফলে তিনি খলীলুল্লাহ উপাধী লাভ করেন।