hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩০

অধ্যায়- ২ : আল্লাহর প্রশংসা জ্ঞাপনের কারণ

তিনিই সবকিছুর প্রভু :

فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمَاوَاتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعَالَمِيْنَ

সকল প্রশংসা আল্লাহরই, যিনি আকাশমন্ডলী, পৃথিবী ও জগতসমূহের প্রতিপালক। (সূরা জাসিয়া- ৩৬)

তিনিই সবকিছুর স্রষ্টা :

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمَاتِ وَالنُّوْرَ

সকল প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো।

(সূরা আন‘আম- ১)

তিনিই কুরআন নাযিল করেছেন :

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْۤ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا

সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তাঁর বান্দার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি। (সূরা কাহফ- ১)