hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪৪

অধ্যায়- ৫ : আল্লাহর সতর্কবাণী

মানুষ সম্পদকে খুবই ভালোবাসে :

وَتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا

আর তোমরা ধনসম্পদকে প্রাণভরে ভালোবাস। (সূরা ফাজর- ২০)

মানুষ যত সম্পদ পায় আরো বেশি চায় :

وَجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًا – وَبَنِيْنَ شُهُوْدًا – وَمَهَّدْتُّ لَهٗ تَمْهِيْدًا – ثُمَّ يَطْمَعُ اَنْ اَزِيْدَ

আমি তাকে দান করেছি বিপুল ধনসম্পদ, সাক্ষ্যদানকারী পুত্রগণ এবং তাকে দিয়েছি স্বাচ্ছন্দ্য জীবনের বহু উপকরণ। এরপরও সে কামনা করে, যেন আমি তাকে আরো অধিক দেই। (সূরা মুদ্দাসসির, ১২-১৫)

মানুষ মৃত্যু পর্যন্ত সম্পদ আহরণ করতে চায় :

اَلْهَاكُمُ التَّكَاثُرُ – حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَ – كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ – ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ – كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِ – لَتَرَوُنَّ الْجَحِيْمَ – ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِ – ثُمَّ لَتُسْاَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيْمِ

কবরে পৌঁছার আগ পর্যন্ত প্রাচুর্য্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে। সাবধান! অচিরেই তোমরা (এর পরিণাম সম্পর্কে) জানতে পারবে। আবারো সাবধান! অচিরেই তোমরা (এর পরিণাম সম্পর্কে) জানতে পারবে। সাবধান! যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতেই জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)। অবশ্যই তোমরা জাহান্নামকে দেখতে পাবে। অতঃপর অবশ্যই তোমরা তা স্বচক্ষে দেখতে পাবে, এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেসিত হবে। (সূরা তাকাসুর)

মানুষ ধনসম্পদ ও সমত্মান-সমত্মতির কারণে আল্লাহকে ভুলে যায় :

يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللهِ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓئِكَ هُمُ الْخَاسِرُوْنَ

হে মুমিনগণ! তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন না করে দেয়, যারা এমনটি করবে (উদাসীন হবে) তারাই তো ক্ষতিগ্রস্ত। (সূরা মুনাফিকূন- ৯)

তিনটি বিষয়কে আটটি জিনিসের উপর প্রাধান্য না দিলে তার ভয়াবহ পরিণতি :

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَاَمْوَالُنِ اقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللهِ وَرَسُوْلِهٖ وَجِهَادٍ فِيْ سَبِيْلِهٖ فَتَرَبَّصُوْا حَتّٰى يَاْتِيَ اللهُ بِاَمْرِهٖؕ وَاللهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفَاسِقِيْنَ

বলো, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের পরিবার-পরিজন ও তোমাদের অর্জিত ধনসম্পদ এবং ব্যবসা-বাণিজ্য- তোমরা যা অচল হয়ে যাওয়ার ভয় কর, তোমাদের বাড়িঘরসমূহ- যা তোমরা (একামত্মভাবে) কামনা কর, (এগুলো) যদি তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে বেশি ভালোবাস, তাহলে তোমরা আল্লাহর (পক্ষ হতে তাঁর আযাবের) ঘোষণা আসা পর্যমত্ম অপেক্ষা করো। (জেনে রেখো) আল্লাহ কখনো ফাসিক সম্প্রদায়কে হেদায়াত করেন না। (সূরা তাওবা- ২৪)