hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬৩

অধ্যায়- ২ : নবীর দাওয়াত প্রদান

নবী তাদেরকে বললেন, আমি তোমাদের রাসূল :

اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ

আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। (সূরা শু‘আরা– ১৪৩)

আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না :

وَمَاۤ اَسْاَلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۚ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعَالَمِيْنَ

আমি তোমাদের নিকট এর জন্য কোন প্রতিদান চাই না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই রয়েছে। (সূরা শু‘আরা– ১৪৫)

তোমরা আল্লাহকে ভয় করো :

فَاتَّقُوا اللهَ وَاَطِيْعُوْنِ

তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। (সূরা শু‘আরা– ১৫০)

এক আল্লাহর ইবাদাত করো :

وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صَالِحًاۘ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ

সামূদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ব্যতীত তোমাদের জন্য কোন ইলাহ্ নেই। (সূরা আ‘রাফু ৭৩)

আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো :

وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صَالِحًاۘ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا

আমি সামূদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্ নেই। তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাতে বাসস্থান দান করেছেন। (সূরা হুদু ৬১)

তার কাছে তাওবা করো :

فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْاۤ اِلَيْهِؕ اِنَّ رَبِّيْ قَرِيْبٌ مُّجِيْبٌ

সুতরাং তোমরা তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করো এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করো। নিশ্চয় আমার প্রতিপালক অতি নিকটবর্তী এবং তিনি আহবানে সাড়া দেন। (সূরা হুদু ৬১)

জমিনে ফাসাদ সৃষ্টি করো না :

وَاذْكُرُوْاۤ اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ ۢبَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًاۚ فَاذْكُرُوْاۤ اٰلَآءَ اللهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ

স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করতে পারছ। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না। (সূরা আ‘রাফু ৭৪)

পাপীদের অনুসরণ করো না :

وَلَا تُطِيْعُوْاۤ اَمْرَ الْمُسْرِفِيْنَ - اَلَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ

আর সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ও শান্তি স্থাপন করে না। (সূরা শু‘আরা– ১৫১, ১৫২)