hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪২

অধ্যায়- ৩ : তাওবা না করার পরিণাম

যারা তাওবা করে না তারা যালিম :

وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓئِكَ هُمُ الظَّالِمُوْنَ

যারা তাওবা করে না তারাই যালিম। (সূরা হুজুরাত- ১১)

তারা কঠিন শাস্তি ভোগ করবে :

اِنَّ الَّذِيْنَ فَتَنُوا الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِ

যারা ঈমানদার নর-নারীদের উপর যুলুম-নির্যাতন করেছে এবং পরে তাওবাও করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা। (সূরা বুরূজ- ১০)

আল্লাহ তাদেরকে তিরস্কার করেন :

اَفَلَا يَتُوْبُوْنَ اِلَى اللهِ وَيَسْتَغْفِرُوْنَهٗؕ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

তবে কি তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না এবং তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করবে না? আল্লাহ তো ক্ষমাশীল ও পরম দয়ালু। (সূরা মায়েদা- ৭৪)