hadith book logo

তাফসীরুল কুরআন বিল কুরআন

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১২

অধ্যায়- ৬ : বিনয় ও নম্রতা

বিনয় ও নম্রতা মুমিন বান্দার একটি বিশেষ গুণ :

وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُوْنَ قَالُوْا سَلَامًا

‘রহমান’-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। যখন তাদেরকে অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে, সালাম। (সূরা ফুরক্বান- ৬৩)

মুহাম্মাদ ﷺ বিনয়ী ছিলেন :

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللهِ لِنْتَ لَهُمْۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ

আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমলচিত্তের অধিকারী। তুমি যদি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের অধিকারী হতে, তবে নিশ্চয় তারা তোমার সংস্পর্শে আসা হতে বিরত থাকত। (সূরা আলে ইমরান- ১৫৯)

বিনয়ীদের জন্য সুসংবাদ রয়েছে :

وَبَشِّرِ الْمُخْبِتِيْنَ ‐ اَلَّذِيْنَ اِذَا ذُكِرَ اللهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ

বিনয়ীদেরকে সুসংবাদ দাও, যাদের নিকট আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় ভয়ে কম্পিত হয়। (সূরা হজ্জ- ৩৪, ৩৫)

বিনয়ীদের জন্য জান্নাতের নিয়ামত :

تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًاؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ

এটা আখিরাতের সে আবাস (জান্নাত) যা আমি নির্ধারিত করি তাদের জন্য, যারা এ পৃথিবীতে বড়ত্ব প্রকাশ করতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। আর শুভ পরিণাম মুত্তাক্বীদের জন্য। (সূরা ক্বাসাস- ৮৩)

বিনয়ী হওয়ার জন্য লুক্বমান (আঃ) এর উপদেশ :

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًاؕ اِنَّ اللهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ

আর তুমি অহংকারবশে মানুষকে অবহেলা করো না এবং পৃথিবীতে গর্বভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। (সূরা লুক্বমান- ১৮)